1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
‘ব্যাড টাচ’ অভিযোগে শিক্ষক জেলে; প্রাইভেট পড়ানো কেন্দ্রিক বিরোধের অভিযোগ পরিবারের চিতলমারীতে ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা, নগদ টাকা ও মোবাইল লুটের অভিযোগ সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা স্ত্রীরও করুণ মৃত্যু প্রতিষ্ঠার ১০৫ বছরে পদার্পণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের ঘোষণা মানিকগঞ্জের সাটুরিয়ায় ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে যশোরে এনসিপির মোমবাতি মিছিল ছোট ব্যবসায়ীদের জন্য বার্ষিক ১ হাজার টাকা ভ্যাটের প্রস্তাব, চিঠি এনবিআরের খান জাহান আলী মাজারের দীঘি থেকে শিশুকে টেনে নিল কুমির ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: যশোরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

নড়াগাতীতে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ

  • প্রকাশিত সময় সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৭ বার পড়েছেন

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীর পহরডাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) সকাল থেকে শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির নেতা ঠাকুর আবুল আজম এবং ইকবাল শিকদার সমর্থিত গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তার, গরুর হাটের নিয়ন্ত্রণ এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ব্যাপক সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত কয়েকজনকে পাশ্ববর্তী গোপালগঞ্জ সদর ও খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াগাতী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host