1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, আপনি তার নিকৃষ্ট ও বাস্তব উদাহরণ আগের সময়ের চেয়ে বেশি খাদ্য মজুত, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকা কেজির চাল ‘মাইর একটাও মাটিতে পড়বে না’—জুলাই কুস্তিগিরদের কড়া বার্তা মাহফুজ আলমের ইসলামিক শিক্ষার প্রসারে নতুন মাইলফলক: সেনাপ্রধান কর্তৃক ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ উদ্বোধন মোটরযানে হুটার ও হাইড্রোলিক হর্ন ব্যবহার: এবার কড়া সতর্কবার্তা বিআরটিএ-র নোয়াখালীর মাইজদী থেকে গৃহবধূ আঁচল বাঁসফোর নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি সিলিং ফ্যানে ঝুলছে সেজেগুজে থাকা গৃহপরিচারিকা কান্না শুনে এগিয়ে এলেন ট্রাফিক পুলিশ সদস্যরা, হারিয়ে যাওয়া শিশু ফিরল মায়ের কোলে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

প্রতিষ্ঠার ১০৫ বছরে পদার্পণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের ঘোষণা

  • প্রকাশিত সময় বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৫ বার পড়েছেন

আগামী ১ জুলাই প্রতিষ্ঠার ১০৫ বছরে পদার্পণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বিশেষ স্মরণিকা প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ জুন) অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে অনুষ্ঠিত এক সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই সকাল সাড়ে ৯টায় উপাচার্য ভবনসংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সমবেত হবেন। এরপর সকাল পৌনে ১০টায় উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন পায়রা চত্বরে গিয়ে শেষ হবে।

এছাড়া  সকাল ১০টায় পায়রা চত্বরে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং বিভিন্ন হলের পতাকা উত্তোলন করা হবে। এ সময় জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশন করা হবে। পরে সকাল সাড়ে ১০টায় টিএসসি মিলনায়তনে উপাচার্যের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

দিবসটি উপলক্ষে একটি বিশেষ স্মরণিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে তোরণ নির্মাণ করা হবে বলে জানা গেছে।

সভায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন। তিনি শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখা এবং আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয়। সেই ধারাবাহিকতায় প্রতিবছর দিনটি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে উদযাপন করা হয়ে থাকে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host