1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

  • প্রকাশিত সময় সোমবার, ১ জুন, ২০২৬
  • ৪০ বার পড়েছেন

যশোর-চৌগাছা সড়কের আব্দুলপুর বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার (৩১ মে) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের আব্দুলপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে সুরত আলী ওরফে সুরত গাজী (৩০), সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ক্যান্টনমেন্ট খয়েরতলা এলাকার রাশেদ আলীর ছেলে শফিকুল (২৩), আমির হোসেনের ছেলে সাব্বির (১৯) এবং আলমগীরের ছেলে রাব্বী (১৯)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আব্দুলপুর বাজার এলাকায় একটি মোটরসাইকেল রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলেই থাকা চার আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host