জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং জেলার বিভিন্ন স্থানে চলমান লোডশেডিংয়ের প্রতিবাদে যশোরে মোমবাতি মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখা। মঙ্গলবার সন্ধ্যায় শহরের ভৈরব চত্বরে নাগরিকদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ইয়াহিয়া জিসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামান।
এ সময় জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী সাজিদ সারোয়ার, সালমা আক্তার আশা, যুবশক্তির আহ্বায়ক ইমদাদ হোসেন, শ্রমিক শক্তির আহ্বায়ক আলমগীর হোসেনসহ দলীয় নেতাকর্মী ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। তারা এ পরিস্থিতি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখা হবে।
Leave a Reply