1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, আপনি তার নিকৃষ্ট ও বাস্তব উদাহরণ আগের সময়ের চেয়ে বেশি খাদ্য মজুত, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকা কেজির চাল ‘মাইর একটাও মাটিতে পড়বে না’—জুলাই কুস্তিগিরদের কড়া বার্তা মাহফুজ আলমের ইসলামিক শিক্ষার প্রসারে নতুন মাইলফলক: সেনাপ্রধান কর্তৃক ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ উদ্বোধন মোটরযানে হুটার ও হাইড্রোলিক হর্ন ব্যবহার: এবার কড়া সতর্কবার্তা বিআরটিএ-র নোয়াখালীর মাইজদী থেকে গৃহবধূ আঁচল বাঁসফোর নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি সিলিং ফ্যানে ঝুলছে সেজেগুজে থাকা গৃহপরিচারিকা কান্না শুনে এগিয়ে এলেন ট্রাফিক পুলিশ সদস্যরা, হারিয়ে যাওয়া শিশু ফিরল মায়ের কোলে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

পিরোজপুরে কালী মন্দিরে হামলা, ভাঙচুরের পর মালামাল লুট

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫০ বার পড়েছেন

পিরোজপুর পৌর শ্মশানের কালী মন্দিরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মন্দিরের প্রণামি বাক্স এবং সৎকারের কাজে ব্যবহৃত কিছু সামগ্রী নিয়ে যাওয়া হয়।

রোববার রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন পিরোজপুর সদর থানার ওসি মোহম্মদ শরীফুল ইসলাম।

পৌর শ্মশান কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে কালী মন্দির সংলগ্ন শিবঠাকুরের মূর্তি ভাঙচুর করা অবস্থায় দেখতে পান। ভাঙা প্রতিমার কিছু অংশ বাইরে এনে আগুনে পোড়ানো হয়েছে বলেও তিনি দাবি করেন। এ ছাড়া শ্মশানের ফটক ভাঙা ছিল এবং সৎকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও নিয়ে যাওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা ও মালামাল চুরির জন্য কেউ মন্দিরে প্রবেশ করেছিল। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

ঘটনার খবর পেয়ে জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন ও পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host