1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

খান জাহান আলী মাজারের দীঘি থেকে শিশুকে টেনে নিল কুমির

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩৩ বার পড়েছেন

বাগেরহাটের হযরত খান জাহান আলী (র.) মাজারের দীঘির সিঁড়ি থেকে ফাতেমা (৭) নামের এক শিশুকে কামড় দিয়ে টেনে নিয়ে গেছে কুমির। 

সোমবার (১ জুন) রাত ৮ টার দিকে গোসল করতে নামার সময় শিশুটিকে কুমির কামড় দিয়ে পানির গভীরে টেনে নিয়ে যায়। শিশু ফাতেমা মাজার প্রাঙ্গণে বসবাসকারী এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান। সে মায়ের সাথেই মাজার এলাকায় থাকত। 

স্থানীয়রা জানান, সোমবার রাতে শিশুটি দীঘির ঘাটে নামলে হঠাৎ একটি কুমির তাকে কামড়ে ধরে পানির গভীরে টেনে নিয়ে যেতে শুরু করে। এ সময় ফাতেমার চিৎকার শুনে মাজারে থাকা স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন এবং নৌকা নিয়ে দীঘিতে নেমে তাকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালান।  

বর্তমানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল স্থানীয় জনগণের সহায়তায় দীঘিতে নিবিড় উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। তবে এখন পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি। 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host