1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, আপনি তার নিকৃষ্ট ও বাস্তব উদাহরণ আগের সময়ের চেয়ে বেশি খাদ্য মজুত, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকা কেজির চাল ‘মাইর একটাও মাটিতে পড়বে না’—জুলাই কুস্তিগিরদের কড়া বার্তা মাহফুজ আলমের ইসলামিক শিক্ষার প্রসারে নতুন মাইলফলক: সেনাপ্রধান কর্তৃক ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ উদ্বোধন মোটরযানে হুটার ও হাইড্রোলিক হর্ন ব্যবহার: এবার কড়া সতর্কবার্তা বিআরটিএ-র নোয়াখালীর মাইজদী থেকে গৃহবধূ আঁচল বাঁসফোর নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি সিলিং ফ্যানে ঝুলছে সেজেগুজে থাকা গৃহপরিচারিকা কান্না শুনে এগিয়ে এলেন ট্রাফিক পুলিশ সদস্যরা, হারিয়ে যাওয়া শিশু ফিরল মায়ের কোলে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

চিতলমারীতে ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা, নগদ টাকা ও মোবাইল লুটের অভিযোগ

  • প্রকাশিত সময় বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৭৪ বার পড়েছেন

অরুন কুমার সরকার চিতলমারী (বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের চিতলমারী উপজেলার বোয়ালিয়া ভ্যানস্ট্যান্ড এলাকায় বুধবার সকালে ব্যবসায়ী রিপন মন্ডল (৩৫)-এর ওপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় রিপন গুরুতর আহত হন। এ সময় তার মা চারুলতা মন্ডল, ভাই নিপুণ মন্ডল ও কর্মচারী সৌমেন মজুমদারও আহত হন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও হাতুড়ি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে রিপনকে হাতুড়ি দিয়ে মারধর করে এবং নগদ কোটি টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়। গুরুতর আহত রিপনকে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চিতলমারী থানার ওসি জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host