1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, আপনি তার নিকৃষ্ট ও বাস্তব উদাহরণ আগের সময়ের চেয়ে বেশি খাদ্য মজুত, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকা কেজির চাল ‘মাইর একটাও মাটিতে পড়বে না’—জুলাই কুস্তিগিরদের কড়া বার্তা মাহফুজ আলমের ইসলামিক শিক্ষার প্রসারে নতুন মাইলফলক: সেনাপ্রধান কর্তৃক ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ উদ্বোধন মোটরযানে হুটার ও হাইড্রোলিক হর্ন ব্যবহার: এবার কড়া সতর্কবার্তা বিআরটিএ-র নোয়াখালীর মাইজদী থেকে গৃহবধূ আঁচল বাঁসফোর নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি সিলিং ফ্যানে ঝুলছে সেজেগুজে থাকা গৃহপরিচারিকা কান্না শুনে এগিয়ে এলেন ট্রাফিক পুলিশ সদস্যরা, হারিয়ে যাওয়া শিশু ফিরল মায়ের কোলে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা স্ত্রীরও করুণ মৃত্যু

  • প্রকাশিত সময় বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩১ বার পড়েছেন

নিয়তির এক নিষ্ঠুর পরিহাস! ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীও। নড়াইলের লোহাগড়া উপজেলার নড়াইল-ঢাকা মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় এই চরম হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে এক ব্যক্তির মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স নড়াইলের দিকে আসছিল। অ্যাম্বুলেন্সে মৃতের স্ত্রীসহ পরিবারের সদস্যরা ছিলেন। পথিমধ্যে লোহাগড়ার বাদশার গ্যারেজ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সাথে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান স্বামীর লাশ নিয়ে ফিরতে থাকা সেই হতভাগ্য স্ত্রী।

এই ঘটনার পর হাইওয়ে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা আরও কয়েকজন আরোহী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই দিনে, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের স্বামী ও স্ত্রীর এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটিকে জব্দ করেছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host