সোমবার (১ জুন) দুপুরে উপজেলার চরতিল্লী গ্রামে এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত সোহানা আক্তার (১২) উপজেলার উত্তর চরতিল্লী গ্রামের সোহেল রানার মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সোহানার হাতে থাকা একটি স্বর্ণের আংটি হারিয়ে যায়। এ নিয়ে তার মা জুলেখা বেগম তাকে বকাঝকা করেন। এরপর দুপুরের দিকে পরিবারের সদস্যরা তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে সোহানার বাবা ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে নিচে নামান। গুরুতর অবস্থায় দ্রুত মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Leave a Reply