1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার, নেপথ্যে দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক শেখ হাসিনার বক্তব্য দেয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় জকসুতে উত্তেজনা: নেতাদের ওপর হামলা, মারধর করে ভিপিকে ক্যাম্পাস ছাড়া করার অভিযো

যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

  • প্রকাশিত সময় সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়েছেন

যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৩১ মে) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন আন্দুলিয়া ও বেনাপোল বিওপির সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬ কেজি গাঁজা, ৫২টি ভারতীয় তৈরি পোশাক এবং ১ হাজার ১০৫টি বিভিন্ন ধরনের চকলেট জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host