1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
বিক্ষোভে যোগ দিতে দেশে ফিরলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা শ্যামনগরে শুরুর ৪ দিন পর অনুমোদনহীন মেলা বন্ধ করলো প্রশাসন তালায় সীমানা পিলারসহ আটক ৪ মহাখালীতে বাস উল্টে হেলপার নিহত, আহত ২ টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে যবিপ্রবির বহিস্কৃত কর্মচারী ও যুবলীগ নেতা বাদল আটক বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ছয়জন কারাগারে শার্শায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা মনিরামপুরে নামযজ্ঞ চলাকালে দা দিয়ে কুপিয়ে যুবককে আহতের অভিযোগ হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, আতঙ্কে যাত্রী ও কর্মীরা

অক্ষয় তৃতীয়ার সম্পর্কে বিশেষ প্রতিবেদন

  • প্রকাশিত সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার পড়েছেন

অক্ষয় তৃতীয়া : পূণ্য, সমৃদ্ধি ও শুভ সূচনার প্রতীক
শ্রী দেবব্রত সরকার, গবেষক ও উন্নয়নকর্মী
বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয়| এইদিনটি হিন্দু ধর্মের শুভ ও মঙ্গঁলময় দিন হিসেবে বিবেচিত হয়|
অক্ষয় অর্থ যা কোনদিন ক্ষয় হয় না বা নষ্ট হয় না| অর্থাৎ যাহা চিরস্থায়ী | এই দিনের মূল তাৎপর্য হলো চিরস্থায়ী শুভ ফল, সমৃদ্ধি ও পূণ্য লাভ| এক কথায় বলা যায়, অক্ষয় তৃতীয়া হলো-
শুভ সূচনার দিন;
দান ও পূণ্যের দিন;
সমৃদ্ধি, স্থায়ী ও মঙ্গঁলের দিন|
ধর্মীয় সামাজিক ও আধ্যাত্মিক দৃষ্টি কোণ থেকে অক্ষয় তৃতীয়া এক অনন্য গুরুত্ব বহন করে| অক্ষয় তৃতীয়ার সঙ্গে অনেক পৌরাণিক কাহিনী আছে| এই দিনে ভগবান পরশুরামের আবির্ভাব ঘটে| যিনি ছিলেন বিষ্ণুর অবতার| মহাকাব্য মহাভারত রচনা শুরু হয়েছিলো এই দিনেই| পঞ্চ পাণ্ডব ও দ্রৌপদি বনবাস কালে ভগবান শ্রীকৃষ্ণের নিকট থেকে অক্ষয় ভান্ড (পাত্র) লাভ করেন| যাহা কখনো শুন্য হতো না| এই ঘটনা গুলো অক্ষয় তৃতীয়ার গুরুত্বকে আর সুদৃঢ় করে|
অক্ষয় তৃতীয়ার দিন দান (অন্ন, বস্ত্র, জল), পূজা ও উপবাস পালন করা হয়ে থাকে| বিশেষ করে তৃষ্ণার্ত মানুষকে জল বিতরণ, দুস্থদের মধ্যে অন্ন বস্ত্র ও বাসস্থান ব্যবস্থা করা| ভারতীয় উপমহাদেশে এটা একটা সামাজিক উৎসবে পরিণত হয়ে উঠেছে|
অনেক পরিবার এই দিনে:
* নতুন ব্যবসা শুরু করে;
* সোনা বা মূূল্যবান সম্পদ ক্রয় করে;
* বিবাহ বা গৃহ নির্মাণের মত শুভ কাজ কর্ম করে;
এতে বিশ^াস করা হয় যে, এই দিনে শুরু করা কাজ বাধা বিঘ্ন মুক্ত হয়| যা দীর্ঘস্থায়ী সফলতা বয়ে আনে| যা অর্থনৈতিক ও পারিবারিক জীবনের সঙ্গেঁও গভীরভাবে সম্পৃক্ত|
অক্ষয় তৃতীয়া শুধু মাত্র বাহ্যিক উৎসব নয়, এটি আত্মশুদ্ধি ও ভক্তির বিশেষ সমš^য়ে ঋদ্ধ| এক বিশেষ দিন| এ দিনে মানুষ-
* নিজের অন্তরের পবিত্রতা বৃদ্ধি করে;
* লোভ হিংসা ও অহংকার পরিহার করে সৎপথে চলার সংকল্প গ্রহণ করে|
এই আধ্যাত্মিক অনুুশীলনই প্রকৃত অর্থে অক্ষয় বা চিরস্থায়ী শান্তি ও কল্যাণের পথ প্রশস্ত করে| বর্তমান যুগে অক্ষয় তৃতীয়া কেবল ধর্মীয় ও আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ| সমাজে ˆবষম্য, দারিদ্র ও সংকট দূরীকরণে এই দিনের দান ও সহমর্মিতার চেতনা বিশেষ ভূমিকা রাখতে পারে| সুতরাং এই দিনটিকে কেবল আচার আনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে, মানব সেবার মাধ্যমে এর প্রকৃত তাৎপর্য বাস্তবায়ন করা প্রয়োজন|
পরিশেষে বলা যায় অক্ষয় তৃতীয়া হলো চিরস্থায়ী পূণ সমৃদ্ধি ও শুভ সুচনার প্রতিক| এই দিন আমাদের শিক্ষা দেয়-সৎ কর্ম, দান ও ভক্তির মাধ্যমে জীবনকে অর্থবহ করে তোলা| ব্যক্তি, সমাজ ও জাতির কল্যাণ এই তিথির আদর্শকে ধারণ করাই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য| সুতারাং বলাই যায় যে, অক্ষয় তৃতীয়া শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং এটি মানবতার, নৈতিকতার ও চিরস্থায়ী কল্যাণের এক মহৎ আহ্বান|

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host