1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, আপনি তার নিকৃষ্ট ও বাস্তব উদাহরণ আগের সময়ের চেয়ে বেশি খাদ্য মজুত, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকা কেজির চাল ‘মাইর একটাও মাটিতে পড়বে না’—জুলাই কুস্তিগিরদের কড়া বার্তা মাহফুজ আলমের ইসলামিক শিক্ষার প্রসারে নতুন মাইলফলক: সেনাপ্রধান কর্তৃক ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ উদ্বোধন মোটরযানে হুটার ও হাইড্রোলিক হর্ন ব্যবহার: এবার কড়া সতর্কবার্তা বিআরটিএ-র নোয়াখালীর মাইজদী থেকে গৃহবধূ আঁচল বাঁসফোর নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি সিলিং ফ্যানে ঝুলছে সেজেগুজে থাকা গৃহপরিচারিকা কান্না শুনে এগিয়ে এলেন ট্রাফিক পুলিশ সদস্যরা, হারিয়ে যাওয়া শিশু ফিরল মায়ের কোলে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

বেড়া কেটে ঘরে প্রবেশ, মামী-ভাগনিকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তোলপাড়

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৪৫ বার পড়েছেন

পঞ্চগড়ে ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে মামী-ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার (২ জুন) রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানায় তিনজনকে অভিযুক্ত করে এবং অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী ভাগ্নীর বাবা।

মামলার অভিযোগ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩১ মে রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায় দুই ভুক্তভোগী মামী-ভাগনি। অনুষ্ঠান শেষে নিজের বাড়ি দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানায় ফিরে বাড়িতে তালা দেখে ভাগ্নীর আশ্রয়ণ প্রকল্পের বাড়িতে যাওয়ার চেষ্টা করেন তারা। এ সময় প্রতিবেশী পারভেজ ব্যাটারিচালিত ভ্যান বন্দোবস্ত করে দেওয়ার কথা বলে রাসেল বিশ্বজিৎসহ ছয়জন তরুনকে ডেকে আনেন।

এ সময় পারভেজ রাসেল এবং বিশ্বজিৎ ঘরের বেড়া কেটে ঢুকে ভাগ্নীকে ধর্ষণ করেন। এছাড়া অজ্ঞাতনামা চারজন মামিকে বাড়ির পাশেই ধর্ষণ করেন। পরের দিন (১ জুন) মামী-ভাগ্নীর শারীরিক অবস্থা খারাপ হলে এলাকাবাসীর সহযোগিতায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান ধর্ষণের অভিযোগ নিয়ে দুই নারী গত ১ জুন রাতে ভর্তি হন। ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে সেই সঙ্গে ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক জানান, এই ঘটনায় তিনজন নামীয় এবং অজ্ঞাতনামা চারজনকে অভিযুক্ত করে ধর্ষণের শিকার নারীর বাবা থানায় মামলা করেছেন। আসামিদের ধরতে আইনি প্রক্রিয়া চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host