1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার, নেপথ্যে দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক শেখ হাসিনার বক্তব্য দেয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় জকসুতে উত্তেজনা: নেতাদের ওপর হামলা, মারধর করে ভিপিকে ক্যাম্পাস ছাড়া করার অভিযো

শ্যামনগরে শুরুর ৪ দিন পর অনুমোদনহীন মেলা বন্ধ করলো প্রশাসন

  • প্রকাশিত সময় শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২৯ বার পড়েছেন

সাতক্ষীরার শ্যামনগরে অনুমতি না নিয়েই আয়োজিত ১০ দিনব্যাপী ঈদ আনন্দ মেলা বন্ধ করে দিয়েছে প্রশাসন।

শুক্রবার (৫ জুন) বিকালে জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন উপস্থিত হয়ে মেলার কার্যক্রম বন্ধ করে দেন।

গত ২ জুন এ মেলা শুরু হয়।

জানা গেছে, লাভলু মিডিয়া ও এলাকাবাসীর ব্যানারে স্থানীয় কয়েকজন যুবক কোনো অনুমতি ছাড়াই শ্যামনগর-নওয়াবেঁকী সড়ক সংলগ্ন নকিপুর জমিদার বাড়ির পশ্চিম পাশের বিলে ১০ দিনব্যাপী ঈদ আনন্দ মেলার আয়োজন করে।

শুক্রবার বিকেলে জেলা প্রশাসক কাউসার আজিজের নির্দেশে শ্যামনগর উপজেলা প্রশাসন মেলার সব কার্যক্রম বন্ধ করে দেয়।

মেলার মাঠজুড়ে ৩০টিরও বেশি স্টলে গৃহস্থালি পণ্য ও প্রসাধনীসহ বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছিল।

শিশুদের জন্য রাখা হয়েছিল নাগরদোলা, চরকি ও অন্যান্য বিনোদনমূলক ব্যবস্থা। মেলায় দিনের বেলায় লোকসমাগম তেমন না হলেও সন্ধ্যার পর বেশ ভিড় হতো।

ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিটি স্টলের জন্য প্রায় ১০ হাজার টাকা নেওয়া হয়েছে। কেউ দিয়েছেন অগ্রিম, কেউবা কিছু টাকা দিয়ে শুরু করেছেন। এছাড়া দৈনিক বিদ্যুৎ বিলের নামে লাইটপ্রতি আরও ১০০ টাকা করে আদায় করা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, মেলার কিছু স্টলের আড়ালে জুয়ার আসর বসানো হচ্ছিল। পাশাপাশি উঠতি বয়সী যুবকদের মধ্যে কয়েক দফা মারামারির ঘটনাও ঘটে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে।

এসব অভিযোগ ও অনুমতি ছাড়াই মেলা পরিচালনার বিষয়টি প্রশাসনের নজরে আসার পর মেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন বলেন, অনুমতি ছাড়া মেলা বসানোয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে তা বন্ধ করে দেওয়া হয়েছে।

মেলা বন্ধের ঘটনায় ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ ক্ষতির আশঙ্কায় হতাশা প্রকাশ করেছেন।

তবে প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অনুমোদনহীন কোনো আয়োজন পরিচালনার সুযোগ নেই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host