1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ফেসবুক লাইভে এসে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীরকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর অবস্থান স্পষ্ট করবেন বলে জানালেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিষ্ঠা কালীন সদস্য প্রসেনজিৎ কুমার হালদার শরীয়তপুরে জুলাই গণ–অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে মারধরের অভিযোগ, উত্তেজনা ও বিক্ষোভ ধর্ষণে অন্তঃসত্ত্বা গৃহকর্মী কিশোরী, গর্ভপাতের পর ৬ মাসের বাচ্চাকে নদীতে নিক্ষেপ নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ এসেছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি

ময়নাতদন্তের আগেই মৃত হাতির শুঁড় এবং পা কেটে নিলো দুর্বৃত্তরা!

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়েছেন

রাঙামাটির লংগদু উপজেলায় একটি বয়স্ক পুরুষ বন্য হাতির মৃত্যুর পর তার দেহ টানা দুই দিন ধরে তার সঙ্গী স্ত্রী হাতিটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। এ সময় অনেক উৎসুক জনতা সেখানে ভিড় জমিয়ে হাতিটিকে উত্তেজিত করার চেষ্টা করে বলেও জানা গিয়েছে।রাতে ময়নাতদন্তের আগেই অন্ধকারে দুর্বৃত্তরা মৃত হাতিটির শুঁড় এবং পেছনের একটি পা কেটে চুরি করে নিয়ে গিয়েছে । এদিকে, মারা যাওয়ার ৪৮ ঘণ্টা পার হলেও দুর্গম পথ ও বৈরী আবহাওয়ার কারণে এখনও প্রাণীটির ময়নাতদন্ত করা সম্ভব হয়ে উঠেনি। মৃত বন্যহাতির শুঁড় ও পা কেটে নেওয়ার ঘটনাটি গভীরভাবে উদ্বেগজনক ও নিন্দনীয় অপরাধ । একটি প্রাণ মৃত্যুর পরও যে এমন নিষ্ঠুরতার শিকার হতে পারে, তা আমাদের মানবিকতা ও নৈতিকতার জন্য অত্যন্ত লজ্জাজনক।
বন্যহাতি আমাদের দেশের গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী, যা আমাদের বনজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় অপরিহার্য ভূমিকা পালন করে। মৃত প্রাণীর দেহ বিকৃত করা শুধু নৈতিকভাবে অগ্রহণযোগ্য ব্যাপার নয়, বরং এটি বন্যপ্রাণী সংরক্ষণ আইনেরও সুস্পষ্ট লঙ্ঘন।
বাংলাদেশের পশু প্রেমিরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। এরই সাথে অতি দ্রুত জড়িতদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host