1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
হাইকোর্টে চিন্ময় প্রভুর দুই মামলায় জামিন রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশের জালে ধরা স্বামী মুন্সিগঞ্জে হিন্দু পরিবারের বাড়িতে কাফনের কাপড় ঝুলিয়ে দেশত্যাগের হুমকি, আতঙ্ক মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটির জেরে বাকৃবিতে দুই হলের সংঘর্ষ, আহত ৪ মৃত ব্যক্তিকে হাসপাতালে দেখতে গিয়ে প্রাণ হারালেন সোলাইমান স্থানীয় রাজনীতিতে উত্তেজনা: নাসীরুদ্দীন পাটওয়ারীকে এলাকায় ঢোকা নিষিদ্ধ ও অবাঞ্ছিত ঘোষণা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জের, দ্বিতীয়বারের মতো অব্যাহতির মুখে সালাউদ্দিন তানভীর সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা এড়াতে জেন-জিদের কঠোর বার্তা প্রধান উপদেষ্টার নিরাপত্তা সহযোগীর

হাইকোর্টে চিন্ময় প্রভুর দুই মামলায় জামিন

  • প্রকাশিত সময় রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:

চিন্ময় প্রভুর বিরুদ্ধে দায়ের করা হত্যা চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা দুটি মামলায় জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

আজ দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অ্যানেক্স ভবনের ৩ নম্বর আদালতে মামলাদুটির জামিন আবেদন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে দুপুর ২টা ৩০ মিনিটে বিচারপতি কে এম জাহিদ সরোয়ার এবং বিচারপতি শেখ আব তাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা শুরু করেন।

আদালত সূত্রে জানা যায়, মামলাদুটির মধ্যে একটি হত্যা চেষ্টার অভিযোগ এবং অপরটি সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ-সংক্রান্ত। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রাথমিকভাবে মামলার নথি পর্যালোচনা করেন।

প্রায় ২০ মিনিটের শুনানি ও আদেশ ঘোষণার প্রক্রিয়া শেষে, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের জামিনের বিরোধিতা সত্ত্বেও হাইকোর্ট চিন্ময় প্রভুর উভয় মামলায় জামিন মঞ্জুর করেন।

রায়ের পর আদালত প্রাঙ্গণে উপস্থিত তাঁর আইনজীবী ও সমর্থকদের মধ্যে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়। তবে মামলাদুটির বিচারিক কার্যক্রম নিম্ন আদালতে প্রচলিত আইন অনুযায়ী চলমান থাকবে।

উল্লেখ্য, চিন্ময় প্রভুর বিরুদ্ধে দায়ের করা এই দুটি মামলার মধ্যে একটি হত্যা চেষ্টার অভিযোগে এবং অপরটি সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা হয়েছিল। সর্বশেষ হাইকোর্টের এই আদেশের ফলে তিনি মামলাদুটিতে জামিন পেলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host