1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার, নেপথ্যে দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক শেখ হাসিনার বক্তব্য দেয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় জকসুতে উত্তেজনা: নেতাদের ওপর হামলা, মারধর করে ভিপিকে ক্যাম্পাস ছাড়া করার অভিযো

জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি

  • প্রকাশিত সময় সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়েছেন

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন দুর্ভোগে থাকা মানুষ। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ভবদহ এলাকার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে তারা কালেক্টরেট চত্বরে এসে অবস্থান নেন।

এসময় ভবদহবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। তারা জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে বক্তব্য দেন।

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম পরিষদের সদস্য সচিব চৈতন্য পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, উপদেষ্টা তসলিম উর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভবদহ অঞ্চলের মানুষ জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থায়ীভাবে এ সমস্যা সমাধানে কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নদী খননসহ পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না নিলে ভবদহের জলাবদ্ধতা থেকে মানুষকে মুক্ত করা সম্ভব হবে না।

সমাবেশ শেষে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে তিন দফা দাবি জানিয়ে যশোরের জেলা প্রশাসক আশেক হাসানের কাছে স্মারকলিপি দেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

তিন দফা দাবির মধ্যে রয়েছে—জলাবদ্ধতা নিরসনে নদী খননের পাশাপাশি টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়ন, দ্রুত আমডাঙ্গা খাল সংস্কার এবং খর্নিয়া ব্রিজের পাশে আড়বাঁধসহ ভরাট হয়ে যাওয়া পলি দ্রুত অপসারণ।

ভবদহের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host