1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা এড়াতে জেন-জিদের কঠোর বার্তা প্রধান উপদেষ্টার নিরাপত্তা সহযোগীর এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক: আগস্টের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা ঢাকা মেডিক্যালের সিঁড়ির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার কক্সবাজারে প্যারাসেইলিং থেকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু বিস্তারিত কমেন্টে…. শ্বাসনালিতে খাবার আটকে ঢাবির অধ্যাপক দীপ্তি সাহার মৃত্যু ‘বাংলাদেশ থেকে আসা হিন্দুরা অনুপ্রবেশকারী নন!’ শুভেন্দুর মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি যন্তর মন্তরে প্রয়াত মাকে নিয়ে কুৎসিত আক্রমণ, ‘ছেলেমানুষ’ বলে ক্ষমা করে দেওয়ার ঘোষণা মোদীর রাজধানীতে দিনের বেলা ঘরে ঢুকে নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যা অনিয়মের অভিযোগে বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩ চাকরিজীবী গ্রেপ্তার

ঢাকা মেডিক্যালের সিঁড়ির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পড়েছেন

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি ওয়ার্ডের সিঁড়ির পাশ থেকে ভবঘুরে এক অজ্ঞাতপরিচয় নারীর (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে ঢামেক হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডের সিঁড়ির নিচ থেকে ওই নারীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, বিকেলে সিঁড়ির নিচে এক নারীকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারী ও রোগীরা। খবর পেয়ে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে বিকেল ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার আনুমানিক বয়স ৫০ বছর। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host