1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ১ সীতাকুণ্ডে মহাসড়কের পাশে দাঁড়ানো বাসের যাত্রীদের চাপা দিল লরি, নিহত ৫ আদালতের আদেশে নিজ জিম্মায় তরুণী, গাড়িতে তুলতে টানাটানি পরিবারের লক্ষ্মীপুরে মাদকবিরোধের জেরে যুবক খুন ‘বাঁচাও বাঁচাও’ আকুতির পরই নিথর দেহ, বরিশালে মনির ফকিরের মৃত্যুকে ঘিরে রহস্য ঘুস না পেয়ে থানার মধ্যেই আসামির ভাইকে মারধরের অভিযোগ ভিক্ষা করে ছেলের চিকিৎসা করাইছি, এখন খোঁজও নেয় না : হাফেজ তাশরীফের বাবা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে ৩ হিন্দু বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ খুলনায় দোকানে বসে থাকা মুদি ব্যবসায়ীকে গুলি, আহত ২

শিল্পপতির মায়ের নিঃসঙ্গ মৃত্যু, পচাগলা মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়েছেন
শিল্পপতির মায়ের নিঃসঙ্গ মৃত্যু, পচাগলা মরদেহ উদ্ধার

বরিশালের বাবুগঞ্জে ভাড়া বাসা থেকে তাহমিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রায় তিন মাস ধরে তিনি ওই বাসায় একা বসবাস করছিলেন। তার দুই ছেলে ও দুই মেয়ে থাকলেও শেষ সময়ে নিঃসঙ্গ অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার দেহেরগতি ইউনিয়নের নতুন হাট এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা খোঁজ নিয়ে বিষয়টি জানতে পারেন।

তাহমিনা বেগম উপজেলার রাকুদিয়া গ্রামের মৃত কদম আলী হাওলাদারের স্ত্রী। পুলিশের ধারণা, মরদেহের পচন দেখে দুই দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক সময় ও কারণ নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে তাহমিনার স্বামী মারা যান। এরপর সন্তানদের লালনপালন ও ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি সৌদি আরবে পাড়ি জমান। সেখানে দীর্ঘদিন কাজ করে উপার্জিত অর্থ দিয়ে সন্তানদের বড় করে তোলেন এবং প্রতিষ্ঠিত করেন বলে স্বজনরা জানিয়েছেন।

তার দুই ছেলের মধ্যে বড় ছেলে সুমন হাওলাদার বৈদ্যুতিক বোর্ড তৈরির একটি কারখানার মালিক। তার রাজধানীর উত্তরায় ছয়তলা ভবন রয়েছে বলে জানা গেছে। ছোট ছেলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। দুই মেয়েরও প্রতিষ্ঠিত পরিবারে বিয়ে হয়েছে বলে স্বজনরা জানান।

বাড়ির মালিক আব্দুর বারেক জানান, প্রায় তিন মাস আগে তাহমিনার বড় ভাই তাকে ওই বাসায় ভাড়া রাখেন। বৃদ্ধা প্রায়ই অসুস্থ থাকতেন। রোববার সকালে ঘর থেকে দুর্গন্ধ বের হলে খোঁজ নিয়ে তার মরদেহ পাওয়া যায়। গত তিন মাসে তার ছেলে-মেয়েরা কেউ তাকে দেখতে আসেননি বলেও অভিযোগ করেন বাড়ির মালিক।

এ বিষয়ে তাহমিনা বেগমের সন্তানদের বক্তব্য পাওয়া যায়নি। গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, বৃদ্ধার মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host