1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ১ সীতাকুণ্ডে মহাসড়কের পাশে দাঁড়ানো বাসের যাত্রীদের চাপা দিল লরি, নিহত ৫ আদালতের আদেশে নিজ জিম্মায় তরুণী, গাড়িতে তুলতে টানাটানি পরিবারের লক্ষ্মীপুরে মাদকবিরোধের জেরে যুবক খুন ‘বাঁচাও বাঁচাও’ আকুতির পরই নিথর দেহ, বরিশালে মনির ফকিরের মৃত্যুকে ঘিরে রহস্য ঘুস না পেয়ে থানার মধ্যেই আসামির ভাইকে মারধরের অভিযোগ ভিক্ষা করে ছেলের চিকিৎসা করাইছি, এখন খোঁজও নেয় না : হাফেজ তাশরীফের বাবা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে ৩ হিন্দু বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ খুলনায় দোকানে বসে থাকা মুদি ব্যবসায়ীকে গুলি, আহত ২

খুলনায় দোকানে বসে থাকা মুদি ব্যবসায়ীকে গুলি, আহত ২

  • প্রকাশিত সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়েছেন

খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়ায় নিজ দোকানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন আকাশ কুমার কুণ্ডু (৪৫) নামে এক মুদি দোকানি। একই দিন জেলার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে আকাশ কুমার কুণ্ডুকে গুলি করার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সন্ধ্যায় নিজের দোকানে বসে ছিলেন আকাশ। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তাঁর পেটে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলার কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, একই দিন বেলা ১১টার দিকে খুলনার তেরখাদা উপজেলার পারহাজী গ্রামে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা আহত হন। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

একই দিনে খুলনার নগরী ও আশপাশের এলাকায় পৃথক দুটি গুলিবর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host