1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ১ সীতাকুণ্ডে মহাসড়কের পাশে দাঁড়ানো বাসের যাত্রীদের চাপা দিল লরি, নিহত ৫ আদালতের আদেশে নিজ জিম্মায় তরুণী, গাড়িতে তুলতে টানাটানি পরিবারের লক্ষ্মীপুরে মাদকবিরোধের জেরে যুবক খুন ‘বাঁচাও বাঁচাও’ আকুতির পরই নিথর দেহ, বরিশালে মনির ফকিরের মৃত্যুকে ঘিরে রহস্য ঘুস না পেয়ে থানার মধ্যেই আসামির ভাইকে মারধরের অভিযোগ ভিক্ষা করে ছেলের চিকিৎসা করাইছি, এখন খোঁজও নেয় না : হাফেজ তাশরীফের বাবা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে ৩ হিন্দু বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ খুলনায় দোকানে বসে থাকা মুদি ব্যবসায়ীকে গুলি, আহত ২

লক্ষ্মীপুরে মাদকবিরোধের জেরে যুবক খুন

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়েছেন

লক্ষ্মীপুরে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জাকির হোসেন জুয়েল (যুবক) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহত জুয়েলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রাত ১১টার দিকে তাকে হত্যা করে মরদেহ বাগানে ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।

নিহত জাকির হোসেন জুয়েল পূর্ব নন্দনপুর এলাকার তোফায়েল আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কে বা কারা জুয়েলের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করে মরদেহ সুপারি বাগানে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। জুয়েলের বিরুদ্ধে এলাকায় ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, কিছুদিন আগে জুয়েল মাদক মামলায় জামিন পেয়েছিলেন। মাদক নিয়ে দ্বন্দ্বের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host