1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পড়েছেন

চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীকে (৬০) লাঠি দিয়ে মাথায় আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে অভিনেতার যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

সমু চৌধুরী এলাকার মৃত আবুল কাশেম চৌধুরীর ছেলে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ঘটনার সময় বাড়ির সামনের একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে সমু চৌধুরীর কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে গ্যারেজের কর্মচারী জাহাঙ্গীর ও হৃদয় একটি লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন।

 

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। 

সেখানে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পর দুপুর ১টা ২০ মিনিটের দিকে তিনি বাড়িতে ফিরে যান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host