1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদের শিরোনাম

রাউজানে যুবককে গুলি করে হত্যা

  • প্রকাশিত সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পড়েছেন

সনাতনী নিউজ ডেক্স

শনিবার (২৫ এপ্রিল) ভোর রাতে উপজেলার জঙ্গল রাউজান বিএমও ব্রিক ফিল্ড এলাকায় ৩৫ বছর বয়সি মো. বাবুল গুলিবিদ্ধ হন বলে পুলিশ জানিয়েছেন।

রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, রাত সাড়ে ৩টার দিকে কিছু দুর্বৃত্ত বিএমও ব্রিক ফিল্ডের কাছে সড়কে বাবলুকে পিঠে গুলি করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় বাবুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।

ওসি সাজেদুল ইসলাম বলেন, কী কারণে তাকে খুন করা হয়েছে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকজনকে আমরা চিহ্নিত করেছি। তাদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, সকাল ৬টার দিকে পরিবারের সদস্যরা বাবলুকে হাসপাতালে নিয়ে আসেন। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের বরাত দিয়ে এসআই আলউদ্দিন বলেন, বাবলু রাতে মাছ ধরতে যাচ্ছিলেন। ওই সময় কয়েকজন লোক তাকে মারধর করে এবং গুলি করে পালিয়ে যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host