1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

যশোর ইনস্টিটিউটের ত্রি-বার্ষিক নির্বাচনে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’ জয়

  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়েছেন

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস, যশোর
ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউটের ত্রি-বার্ষিক নির্বাচনে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’ বিপুল বিজয় পেয়েছে। নির্বাচনে ২০টি পদের মধ্যে সংস্কার ও উন্নয়ন সমিতি ১৭টিতে বিজয়ী হয়েছে। অন্যদিকে, ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ জয় পেয়েছে ৩টিতে। এর আগে শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩,০২৯ জন ভোটারের মধ্যে ২,০৭৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার ৭৫.১৭ শতাংশ। ৩টি কেন্দ্রের ৪৫টি বুথে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে প্রবীণ-নবীন ভোটাররা ভোট দেন। ভোট গণনা শেষে শুক্রবার মধ্যরাতে ফল ঘোষণা করেন যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শামীম হোসাইন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, পরিচালনা পর্ষদের ২০টি পদে বিজয়ীরা হলেন, কাসেদুজ্জামান সেলিম (১৪৮৮ ভোট), রায়হান সিদ্দিকী প্রবাল (১১৭১), এ. জেড.এম সালেক স্বপন (১১৫৩), অধ্যাপক ইবাদত আলী (১১৩৬), সৈয়দ শাহাজাহান আলী খোকন (১১৩৩), সানোয়ার আলম খান দুলু (১১০৫), অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন (১১০১), জিল্লুর রহমান (১০৯১), নাসির উদ্দীন মিঠু (১০৭০), অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু (১০৩৮), প্রফেসর শেখ জুলফিকার আলী (১০৫৩), শাহনেওয়াজ আনোয়ার লেনিন (১০৩৭), এমরান সাদিক (১০২৬), আনিসুজ্জামান পিন্টু (১০০৬), এসএম মুস্তাফিজুর রহমান কবীর (৯৯৫), অ্যাডভোকেট আবুল কায়েস (৯৮২), আলমগীর হোসেন (৯৮০), হাচিনুর রহমান (৯৭৯), শাহাবুদ্দীন আহমেদ সাবু (৯৪৪) ও হাবিবুর রহমান রুবেল (৮৬৬)। বিজয়ীদের মধ্যে আনিসুজ্জামান পিন্টু, নাসির উদ্দীন মিঠু ও হাবিবুর রহমান রুবেল ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ থেকে বিজয়ী হয়েছেন। বাকী ১৭জন ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’র।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host