1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক হলেন কাজী জেসিন সেপ্টেম্বর থেকে রাজপথে ১১ দল: ৪ বিভাগে লংমার্চ শেষে ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ঘোষণা আসবে’: হুঙ্কার জামায়াত আমিরের এক মাসে পাগলা কুকুরের কামড়ে আহত ৩ শতাধিক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার, আদালতে দাঁড়ায়নি কেউ রাজধানীতে কালভার্টের নিচ থেকে তরুণীর বিচ্ছিন্ন মাথা ও হাত উদ্ধার বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী ব্যাংকের টাকার জন্য বাবাকে বালিশচাপা দিয়ে হত্যার রোমহর্ষক তথ্য জুলাই গণ-অভ্যুত্থান শিখিয়েছে, মানুষ ঐক্যবদ্ধ হলে দুর্ভেদ্য মনে হওয়া কাঠামোও বদলে দিতে পারে: অধ্যাপক ইউনূস

নবজাতকে ফেলে পালালো বাবা, দায়িত্ব নিল চট্টগ্রাম প্রশাসন

  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পড়েছেন

প্রতিবেদক: সাগর দাস
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মেয়ে সন্তান জন্ম নেওয়াকে কেন্দ্র করে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, স্ত্রীকে ভর্তি করার আগেই স্বামী বেলাল আহমেদ জানিয়ে দেন—মেয়ে সন্তান হলে তিনি তাদের ছেড়ে চলে যাবেন।

গত ১৬ এপ্রিল প্রসব বেদনা উঠলে স্ত্রী শাহনাজ বেগমকে হাসপাতালে ভর্তি করান তিনি। পরবর্তীতে জটিলতার কারণে অপারেশনের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী, অসুস্থ স্ত্রী ও নবজাতক কন্যাকে হাসপাতালে একা রেখে চলে যান বেলাল আহমেদ। এরপর থেকে তাদের কোনো খোঁজখবর নেননি তিনি।

ঘটনাটি জানার পর দ্রুত হাসপাতালে ছুটে যান চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। তিনি মা ও নবজাতকের চিকিৎসাসহ সকল খরচের দায়িত্ব গ্রহণ করেন এবং নিয়মিত তাদের খোঁজখবর নিচ্ছেন।

এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জেলা প্রশাসক বলেন, কেউ যেন এভাবে নিজের পরিবারকে অসহায় অবস্থায় ফেলে না যায়। উল্লেখ্য, এর আগেও আনোয়ারার শোলকাটা এলাকা থেকে শীতের রাতে উদ্ধার হওয়া দুই শিশুর দায়িত্ব নিয়েছিলেন তিনি। ইতোমধ্যে চট্টগ্রামের অসহায় মানুষের জন্য একটি ভরসার জায়গা হিসেবে পরিচিতি পেয়েছেন এই প্রশাসনিক কর্মকর্তা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host