1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদের শিরোনাম

চট্টগ্রাম ইপিজেড এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে

  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পড়েছেন

প্রতিবেদক: সাগর দাস

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর ব্যারিস্টার কলেজ এলাকার বিভিন্ন ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আপ্রুমং মারমা (২৬), থুয়াইচিং মারমা (২৯), ওথাইইনু মারমা (৩০) এবং ওকরাইজা মারমা।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী চাকমা তরুণী (২২) চট্টগ্রাম ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত। তিনি ব্যারিস্টার কলেজ রোডের একটি ভাড়া বাসায় অন্যান্য নারী শ্রমিকদের সঙ্গে বসবাস করতেন। তার পরিচিত এক ব্যক্তি গত ১০ এপ্রিল চিকিৎসার জন্য ফেনী থেকে চট্টগ্রামে এসে ওই বাসায় ওঠেন।

এ বিষয়টি বাসার আরেক নারী পরিচিতদের জানালে অভিযুক্তরা ওই তরুণীকে জিজ্ঞাসাবাদের কথা বলে গত ১৯ এপ্রিল রাতে ব্যারিস্টার কলেজ রোডের অন্য একটি বাসায় নিয়ে যায়। সেখানে ফেনীর ওই ব্যক্তির সঙ্গে তার অনৈতিক সম্পর্ক রয়েছে—এ অভিযোগ তুলে তাকে ভয়ভীতি দেখানো হয়।

পরবর্তীতে আপ্রুমং মারমা, থুয়াইচিং মারমা, ওথাইইনু মারমা ও ওকরাইজা মারমা তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে আত্মগোপনে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ইপিজেড থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন ভাড়া বাসা থেকে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে।

ইপিজেড থানার ওসি আতিকুর রহমান জানান, আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host