সনাতনী নিজউ ডেস্ক
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধের প্রথম দিনেই আহত হয়ে এখন কথা বলতে সমস্যায় ভুগছেন। এমনকি, তার প্লাস্টিক সার্জারির প্রয়োজন হবে বলে জানা গেছে।
সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জনসমক্ষে দেখা যায়নি খামেনিকে। তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলা থেকে বেঁচে যাওয়ার পর কৃত্রিম পা লাগানোর অপেক্ষায় আছেন। ওই হামলায় তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্রের এই সর্বোচ্চ নেতা এখনো যোগাযোগ গ্রহণ করতে ও সিদ্ধান্ত নিতে সক্ষম। তবে কণ্ঠ দুর্বল শোনাতে পারে- এমন আশঙ্কায় তিনি কোনো অডিও বা ভিডিও বার্তা রেকর্ড করছেন না।
ধারণা করা হচ্ছে, খামেনির মুখমণ্ডল ও ঠোঁট গুরুতরভাবে পুড়ে গেছে, যার ফলে কথা বলতে তার কষ্ট হচ্ছে। এমন পরিস্থিতিতে তাকে প্লাস্টিক সার্জারি করাতে হবে।
Leave a Reply