1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

যশোর বেনাপোলে এক শিশুকে ধর্ষণের অভিযোগ

  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পড়েছেন

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস, যশোর
যশোরের বেনাপোলের বোয়ালিয়া গ্রামে পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি এক বৃদ্ধের বিরুদ্ধে। ওই শিশুটি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল সকাল সাড়ে সাতটার দিকে বোয়ালিয়া গ্রামের মৃত করিম বক্সের ছেলে ওমর আলী (৬৫) প্রলোভন দেখিয়ে ওই শিশুকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে নির্জন অবস্থায় শিশুটিকে ধর্ষণ করা হয় বলে ভিকটিমের পিতা অভিযোগ করেছেন।

ঘটনার তিন দিন পর ২৩ এপ্রিল শিশুটির শারীরিক পরিবর্তন ও অসুস্থতা দেখে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। তাৎক্ষণিকভাবে তাকে বেনাপোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে শিশুটি যশোর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির বাবা জানান, প্রতিবেশী হওয়ার সুযোগে ওমর আলী আমার অবুঝ মেয়েটির ওপর এই পাশবিক নির্যাতন চালিয়েছে। আমরা গরিব মানুষ, লোকলজ্জার ভয়ে প্রথমে বুঝতে পারিনি, কিন্তু অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করেছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

বেনাপোল পোর্ট থানা পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host