1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

হামে মৃত্যু আরো ৭, আক্রান্ত ১২১৫

  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পড়েছেন

দেশে হাম সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছেন ৩ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন।

একই সময়ে নতুন করে ১ হাজার ১২১৫ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে।
শুক্রবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারাদেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৪৯ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৭২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৪ হাজার ২৩১ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগের ৬ জন, সিলেট বিভাগের একজন রয়েছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ২৪০ শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৫৪৫ জন। এরপর রাজশাহী বিভাগে ২৪৭ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৭২ জন আক্রান্ত হয়েছে।

এছাড়া বরিশালে ৬৭, খুলনায় ৯৫, সিলেটে ৬৪, রংপুর ৩ এবং ময়মনসিংহে ২২ জন শিশুর মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host