1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি সুনামগঞ্জে নৌকাবাইচ ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আহাজারি, ‘খাবার দাও আল্লাহ’ চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ আদাবরে খণ্ড-বিখণ্ড লাশ, অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮ সড়ক দুর্ঘটনায় মুছে গেল বিয়ের আনন্দ, কনের ভাই-বোনসহ নিহত ৪

নয়ন সাধুকে পুড়িয়ে হত্যা, দিপু দাসের হত্যাকারীদের দ্রুত বিচার ৮ দফা আন্দোলনকারীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পড়েছেন

বাংলাদেশ সনাতন পার্টি (বি.এস.পি)’র উদ্যোগে কক্সবাজার খুরুশকুল নয়ন সাধুকে শুম করে নির্মমভাবে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং দিপু চন্দ্র দাসের হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্রুত বিচার নিষ্পত্তি ও দেখিদের দৃষ্টান্তমূলক শান্তি, সনাতনী সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষায় প্রাণের দাবি ৮ দফা আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্দোষকারী বন্দীদের মুক্তি এবং সংখ্যালঘুদের সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত কল্পে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে জাতীয় প্রেসক্লাব, ঢাকা সম্মুখে আজ বিকাল 8:00 ঘটিকায় মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। উক্ত মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সনাতন পার্টি (বি.এস.পি)’র নির্বাহী সভাপতি অনুপ কুমার দত্ত। উক্ত মানববন্ধনে সঞ্চালনা করেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট আইনজীবী সুব্রত চৌধুরী, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, বাংলাদেশ সম্মিলতি সনাতন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার আচার্য্য, বাংলাদেশ সনাতন পার্টি (বি.এস.পি) এর উপদেষ্টা অধ্যাপক অশোক তরু, সাবাস বাংলাদেশ পার্টির চেয়ারম্যান নিউটন অধিকারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিক, সনাতন অধিকার আন্দোলনের সভাপতি প্রসনজিৎ হালদার, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দে। এছাড়া উপস্থিত প্রণবানন্দ মহারাজ, সন্তোষ ‘চন্দ্র দাস, প্রাণতোষ তালুকদার, উত্তম কুমার দাস, টনি মল্লিক, ডাঃ ক্ষিতিষ চন্দ্র রায়, সুধীর কান্তি ধর, কল্পনা তালুকদার, সুমন গোস্বামী, এ্যাড: বাসুদেব গুহ, সাধন কুমার সরকার, উমা দাস, কল্যাণ চন্দ্র সুকুল সহ বিভিন্ন সংগঠন, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা, সহ বিভিন্ন সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তাগণ বলেন প্রতিনিয়ত বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন চলছে। গুম, খুন, জমি দখল, হত্যা, ধর্ষণ, দেশ ত্যাগের হুমকি, মঠ, মন্দির ভাংচুর, দখল, ধর্মান্তরিত ও ধর্মীয় অবমাননার অজুহাতে ঘর-বাড়ি লুটপাট ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। কিন্তু একটি ঘটনারও সঠিক বিচার পাওয়া যায় না। সন্তোষ চন্দ্র দাস বলেন, কক্সবাজার জেল খুরুশকুল ইউনিয়নের পুরোহিত নয়ন সাধুকে গুম করে হত্যা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও দোষী ব্যক্তিদের দ্রুত বিচার ট্রাইবুনালে দ্রুত বিচার নিষ্পত্তির মাধ্যমে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই ।
প্রাণতোষ তালুকদার বলেন, সনাতনী সম্প্রদায়ের প্রাণের দাবি ৮ দফা আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহার এবং চিনায় প্রভু সহ সকল কারাবন্দীদের দ্রুত মুক্তি জোর দাবি জানায়। এই বিষয়ে বক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
টনি মল্লিক বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সব সরকারের আমলে অত্যাচার, নির্যাতন সংঘটিত হয়েছে এবং হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকল্পে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের জোর দাবি জানান। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
পরিশেষে সংগঠনের সভাপতি অনুপ কুমার দত্ত বলেন, সরকারের পক্ষ থেকে মিরপুর পাঁচটি মন্দিরে অনুদান প্রদান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়ে বিশেষ খোঁজখবর রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ সহকারী হিসাবে বিজন কান্তি সরকারকে বিশেষ সহকারী নিয়োগ প্রদান করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে উপরোক্ত বিষয়গুলো আশু সমাধানকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং অনতিবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার জন্য মহান জাতীয় সংসদে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host