1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি সুনামগঞ্জে নৌকাবাইচ ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আহাজারি, ‘খাবার দাও আল্লাহ’ চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ আদাবরে খণ্ড-বিখণ্ড লাশ, অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮ সড়ক দুর্ঘটনায় মুছে গেল বিয়ের আনন্দ, কনের ভাই-বোনসহ নিহত ৪

কক্সবাজারে নয়ন সাধুকে পুড়িয়ে হত্যা, সহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ও সংখ্যালঘুদের উপর হামলায় বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর মানবন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়েছেন

কক্সবাজারে নয়ন সাধুকে পুড়িয়ে হত্যা সহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে অগ্নি সংযোগ, প্রতিমা ভাংচুর, সংখ্যালঘুদের জমি দখল ও হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১০ টায় কিশোরগঞ্জ জেলা শহরের কালিবাড়ি মোড়ে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিলয় পাল আদর এর সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক উৎপল ভৌমিক অর্থ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখে জেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বাবু নারায়ণ দত্ত প্রদীপ, জেলা বিএনপির সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক বাবু জীবন চন্দ্র দাস, জেলা মহিলা ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক শ্রীমতি চন্দ্রা সরকার, জেলা হিন্দু ছাত্র মহাজোট নেতা শাওন রায় বিজয়, এড. শুভ আচার্য, জয় কুন্ডু, জয় বনিক, গৌরব চক্রবর্তী, নিলয় পন্ডিত, দ্বীপ সরকার আকাশ, শান্ত সরকার, রজত সাহা, সূর্য ঘোষ জয়, তুর্জয় প্রমুখ। বক্তৃতারা নয়ন সাধু হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সারা দেশে বিভিন্ন সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানায়। তারা সকল আসামীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবী জানায়। মানববন্ধন শেষে পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক অতিক্রম করে আখড়া বাজার পরম চত্বরে এসে শেষ হয়।
উল্লেখ, গত ১৯ এপ্রিল নিখোঁজ হয় কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল পুলিশশার ঘোনা নাগ পঞ্চমী মন্দিরের সেবায়েত #নয়ন দাস। ২০ এপ্রিল #কক্সবাজার সদর থানায় নিখোঁজ জিডি করে তার পরিবার। ২২ এপ্রিল বুধবার বিকাল ৩ টায় খুরুশকুল মন্দিরসংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকা থেকে গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host