1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পড়েছেন

প্রতিবেদক: সাগর দাস

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) ভোররাত ৩টার দিকে পটিয়া ইন্দ্রপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যাত্রী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল হিমেল পরিবহনের একটি নাইট কোচ। পটিয়ার ইন্দ্রপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী এভারগ্রীন পরিবহনের আরেকটি কোচের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহত হন আনাত ২৫ যাত্রী।

আহতদের মধ্যে রয়েছেন- নোয়াখালীর সাগর (২০), আবদুল হক (৩২), দীপু (২৫), অনিক (১৭), আরমান (১৮), নজরুল ইসলাম (১৮), সুমন (১৬), রিপন (২৮), তানভীর (১৭), রাসেল (২৭), রুহি (১০), ওহি (১৪), রুবেল (৪৭), সালাউদ্দিন (২৫), নিশাদ (১৯), রিয়াদ (২১), মামুন (১৩), শহীদুল ইসলাম (৩৬), মোস্তাফিজ (২২), আবদুল মোতালেব (২৭) ও সাইফ (২০)।

আহতদের দ্রুত উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ জানিয়েছেন, নোয়াখালী থেকে আসা বাসের চালক এই পথে নতুন ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host