1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে চোর সন্দেহে এক অজ্ঞাত যুবককে গাছের সঙ্গে বেঁধে রাতভর মারধরের পর মৃত্যুর অভিযোগ উঠেছে

  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়েছেন

প্রতিবেদক: সাগর দাস

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে চোর সন্দেহে এক অজ্ঞাত যুবককে গাছের সঙ্গে বেঁধে রাতভর মারধরের পর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ভূজপুর থানা পুলিশ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাজিরখিল এলাকায় মাইনুদ্দিন নামের এক ব্যক্তির বাড়ির উঠান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থলের কাছ থেকে একটি বাইসাইকেলও উদ্ধার করা হয়েছে, যা তার বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য মো. মামুন জানান, সকাল ৯টার দিকে পুলিশ তাকে ফোন করে ঘটনাস্থলে ডাকে। সেখানে গিয়ে তিনি বাড়ির উঠানে যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় বাড়ির মালিক মাইনুদ্দিন, তার কাজের লোক সেলিমসহ মোট চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে নিহতের পরিচয় সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে স্থানীয় কিছু ব্যক্তি ওই যুবককে গাছের সঙ্গে বেঁধে সারারাত মারধর করে। এর ফলেই সকালে তার মৃত্যু হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাইনুদ্দিনের ভাই, তার কর্মচারী ও পাশের বাড়ির লোকজনসহ চারজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host