1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
‘ব্যাড টাচ’ অভিযোগে শিক্ষক জেলে; প্রাইভেট পড়ানো কেন্দ্রিক বিরোধের অভিযোগ পরিবারের চিতলমারীতে ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা, নগদ টাকা ও মোবাইল লুটের অভিযোগ সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা স্ত্রীরও করুণ মৃত্যু প্রতিষ্ঠার ১০৫ বছরে পদার্পণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের ঘোষণা মানিকগঞ্জের সাটুরিয়ায় ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে যশোরে এনসিপির মোমবাতি মিছিল ছোট ব্যবসায়ীদের জন্য বার্ষিক ১ হাজার টাকা ভ্যাটের প্রস্তাব, চিঠি এনবিআরের খান জাহান আলী মাজারের দীঘি থেকে শিশুকে টেনে নিল কুমির ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: যশোরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

বাবার বায়োপিক নিয়ে আপত্তি মাইকেল জ্যাকসনের মেয়ের

  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পড়েছেন

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর ১৭ বছর পর আসছে তার বায়োপিক। গায়কের বর্ণাঢ্য জীবন সেলুলয়েডের পর্দায় জীবন্ত করে তুলেছেন ২০১৯ সালে অস্কারজয়ী ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’র প্রযোজক গ্রাহাম কিং। তবে চিত্রনাট্য নিয়ে আপত্তি গায়কের মেয়ের।

মাইকেলের মেয়ে প্যারিস জ্যাকসন বাবার বায়োপিকের চিত্রনাট্য নিয়ে কড়া সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, চিত্রনাট্য ভুল তথ্যে ভরা। প্যারিসের মতে, বায়োপিকটি মূলত ভক্তদের খুশি করার জন্য তৈরি করা হয়েছে, যেখানে সত্যকে এড়িয়ে যাওয়া হয়েছে। যদিও অভিনেতা কোলম্যান ডোমিঙ্গো আশা প্রকাশ করেছেন, মাইকেলের মেয়ে প্যারিস শেষ পর্যন্ত তাঁর বাবার প্রতি আমাদের ভালোবাসা এবং সম্মাননা অনুভব করতে পারবেন।

বায়োপিকের নাম ‘মাইকেল’। এতে জ্যাকসনের উত্থান থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় তারকা হয়ে ওঠার গল্প তুলে ধরা হবে। পপ তারকার প্রতিভা, ক্যারিয়ার জুড়ে সমালোচনা এবং পর্দার আড়ালের জ্যাকসনকে দেখবে দর্শকরা। সিনেমাটিতে তার ক্যারিয়ারের ৩০টিরও বেশি আইকনিক গান ও পারফরম্যান্স রিমেক করা হয়েছে।

মাইকেলের জীবনের সাফল্যের পাশাপাশি নানা বিতর্ক পর্দায় তুলে ধরা হবে। শিশু যৌন নির্যাতনের অভিযোগ এবং ২০০৩ সালে গ্রেপ্তারের ঘটনাও থাকছে ছবিটিতে। ছবির ট্রেলার মুক্তির পর থেকে শোবিজ অঙ্গনে আলোচনার পাশাপাশি বইছে সমালোচনার ঝড়। ‘লিভিং নেভারল্যান্ড’ খ্যাত পরিচালক ড্যান রিডের মতে, মাইকেলের নানা অপরাধ ঢাকার জন্য ছবিটি নির্মাণ করা হয়েছে।

সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন তার ভাতিজা জাফর জ্যাকসন (জার্মেইন জ্যাকসনের ছেলে)। পরিচালক অ্যান্টোইন ফুকুয়ার মতে, জাফরের নাচ, গান এবং কণ্ঠ হুবহু মাইকেলের মতো, যা দর্শকদের চমকে দেবে। এছাড়া মাইকেলের বাবা জো জ্যাকসনের চরিত্রে অস্কার মনোনীত কোলম্যান ডোমিঙ্গো এবং মা ক্যাথরিন জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন নিয়া লং।

মুক্তিপ্রাপ্ত ট্রেলারটি নজর কেড়েছে পপ সম্রাটের ভক্তদের। ট্রেলারে মাইকেলকে বলতে শোনা যায়, ‘আমি বিশ্বাস করি সংগীত বিশ্বকে বদলে দিতে পারে। আমি চাই বিশ্ব এই জাদু অনুভব করুক।’

বিতর্ক আর আইনি জটিলতার মাঝে আগামীকাল ২৪ এপ্রিল বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host