1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শিক্ষার্থীর বিরুদ্ধে রাজধানী থেকে পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সন্ধ্যা রাণী ধরের মহাপ্রয়াণে ঢাকেশ্বরী মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনা সভা সাতকানিয়ায় পিচ্চি জাহেদ হত্যা: ১০ আসামি গ্রেপ্তার সম্পত্তি নিয়ে বিরোধে ভাইয়ের হামলায় বোন ও ভাতিজা নিহত প্রধানমন্ত্রীকে কটূক্তি, প্রতিবাদী বিএনপি নেতার হাত-পা ভাঙার অভিযোগ

সাতকানিয়ায় পিচ্চি জাহেদ হত্যা: ১০ আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়েছেন

চট্টগ্রাম: সাতকানিয়ায় থানায় জাহিদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) হত্যা মামলায় ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল।

পুলিশ জানিয়েছে, গত ৩০ আগস্ট রাতে সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নে জাহিদুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার পর মামলার আসামিরা এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে জেলা পুলিশের একটি বিশেষ দল।
পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে জাহিদুল ইসলাম বাজালিয়া থেকে বন্ধু মোহাম্মদ ওয়াহিদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

তারা পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড় গ্রামের ফরিদ সওদাগরের দোকানের সামনে পৌঁছালে একদল ব্যক্তি সড়কে ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করে। এ সময় হামলাকারীরা জাহিদুলকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার বন্ধু ওয়াহিদও হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় জাহিদুলকে উদ্ধার করে উপজেলার কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পাঁচ দিন পর নিহতের পরিবারের পক্ষ থেকে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
নিহত জাহিদুল ইসলাম পুরানগড় ইউনিয়নের পাঁচঘরিয়াপাড়া এলাকার নুরুল ইসলাম ওরফে সর্বহারা নূরুর ছেলে।

পুলিশের তথ্যমতে, জাহিদুলের বিরুদ্ধে হত্যা, অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ বিভিন্ন অভিযোগে অন্তত আটটি মামলা রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে পুরানগড় এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১৫টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ১০৪টি ইয়াবাসহ জাহিদুলকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় ফিরে আসেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host