1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
প্রধানমন্ত্রীকে কটূক্তি, প্রতিবাদী বিএনপি নেতার হাত-পা ভাঙার অভিযোগ ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল্লাহ একাডেমির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৯ কারাগারে বাবা, মায়ের মৃত্যু: চার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুমিন ফারহানার চিঠি সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া গাছের চারা খেয়ে ফেলেছে গরু, কৃষককে পিটিয়ে হত্যা করলেন প্রতিবেশী সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচার, অবশেষে ডিবির ওসি রাশেদুল প্রত্যাহার গোপালগঞ্জে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ সরিয়ে দেওয়া হলো নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আনিছা পারভীনকে

প্রধানমন্ত্রীকে কটূক্তি, প্রতিবাদী বিএনপি নেতার হাত-পা ভাঙার অভিযোগ

  • প্রকাশিত সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়েছেন

যশোরের কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় উপজেলা বিএনপির নেতা তবিবুর রহমানকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

আহত তবিবুর রহমানকে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার কাবিলপুর গ্রামের কামাল উদ্দীনের ছেলে সেলিম (৩০) ও একই গ্রামের ছিদ্দিকের ছেলে আবু সাঈদ স্থানীয় আওয়ামী লীগের বাজারে নান্নুর চায়ের দোকানে বসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেন।

ওই সময় স্থানীয় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও উপজেলা কমিটির সদস্য তবিবুর রহমান এর প্রতিবাদ করেন।

অভিযোগ করা হয়েছে, এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা আবু সাঈদ ও সেলিমসহ ২৫-৩০ জন লাঠি দিয়ে তবিবুর রহমানের ওপর হামলা চালান। এতে তার ডান পা ও ডান হাত ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। কর্মরত চিকিৎসক জানান, হামলায় তবিবুর রহমানের হাত ও পা ভেঙে গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহনেওয়াজ বলেন, প্রচণ্ড আঘাতের কারণে তবিবুর রহমানের ডান পা ও হাত ভেঙে গেছে। তার চিকিৎসা চলছে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপি নেতা তবিবুর রহমানের ওপর হামলা করে তার হাত ও পা ভেঙে দিয়েছে।

কেশবপুর থানার ওসি মোছা. রোকসানা খাতুন বলেন, হামলার ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host