1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
প্রধানমন্ত্রীকে কটূক্তি, প্রতিবাদী বিএনপি নেতার হাত-পা ভাঙার অভিযোগ ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল্লাহ একাডেমির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৯ কারাগারে বাবা, মায়ের মৃত্যু: চার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুমিন ফারহানার চিঠি সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া গাছের চারা খেয়ে ফেলেছে গরু, কৃষককে পিটিয়ে হত্যা করলেন প্রতিবেশী সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচার, অবশেষে ডিবির ওসি রাশেদুল প্রত্যাহার গোপালগঞ্জে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ সরিয়ে দেওয়া হলো নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আনিছা পারভীনকে

ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল্লাহ একাডেমির

  • প্রকাশিত সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়েছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মাস্টারদা সূর্য সেনের নামে থাকা ‘মাস্টারদা সূর্য সেন হল’-এর নাম পরিবর্তন করে পুনরায় মোহাম্মদ আলী জিন্নাহর নামে নামকরণের দাবি জানিয়েছে নবাব সলিমুল্লাহ একাডেমি নামে একটি সংগঠন। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে মোহাম্মদ আলী জিন্নাহর ৭৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

সভায় নবাব সলিমুল্লাহ একাডেমির সভাপতি মুহম্মদ আব্দুল জাব্বার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহ হলের নাম পরিবর্তন করে সূর্য সেন হল করা হয়েছে, যিনি একজন ডাকাত, একজন খুনি। যার নামে হলটি হয়েছিল, পুনরায় তার নামেই অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহর নামে হলটির নামকরণ করা হোক।

সভায় অল মুসলিম উম্মাহের চেয়ারম্যান ড. ফরিদ উদ্দিন আহমেদ খান বলেন, ১৭৫৭ সালে ইংরেজরা এই উপমহাদেশ দখলের মাধ্যমে মুসলিমদের থেকে ক্ষমতা দখল করেছিল। তখন তারা মুসলিমদের বিরুদ্ধে গিয়ে হিন্দুদের ক্ষমতায়ন করতে লাগল। তারা ডিভাইট অ্যান্ড রোল পলিসিও করেছিল। পরবর্তীতে জিন্নাহ চেয়েছিল এই উপমহাদেশে মুসলিমরা যেন ক্ষমতার অধিকারী হয়। কায়েদে আজম জিন্নাহ চেয়েছিলেন পুরো বাংলা এক থাকুক।

তিনি আরও বলেন, ১৯০৫ সালে লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গ করলেন ও ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হলো। তখন পুরো হিন্দু গোষ্ঠী এর বিরোধিতা করল। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এর বিরোধিতা করল। অথচ আমরা রবীন্দ্রনাথকে কাজী নজরুলের চেয়ে বেশি মূল্যায়ন করে ফেলি।

বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. শেখ আকরাম আলী বলেন, বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে মোহাম্মদ আলী জিন্নাহের নাম বাদ দেওয়ার সুযোগ নেই। জিন্নাহকে ছাড়া এ দেশের ইতিহাস পাঠ অসম্পূর্ণ থেকে যাবে।

তিনি আরও বলেন, শেখ মুজিবের অবদান সেটা আমরা স্বীকার করব। কিন্তু জিন্নাহকে বাদ দিয়ে নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টি করল স্যার সলিমুল্লাহ। কিন্তু তাকে নিয়ে চর্চা হয় না। জিন্নাহের নামে একটা হল ছিল কিন্তু সেটা মুছে দেওয়া হলো। আমরা কারও পক্ষে বা বিপক্ষে যাব না। আমরা ইতিহাসে যার যেটুকু অবস্থান তাঁকে ততটুকু সম্মান করতে চাই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host