1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল্লাহ একাডেমির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৯ কারাগারে বাবা, মায়ের মৃত্যু: চার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুমিন ফারহানার চিঠি সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া গাছের চারা খেয়ে ফেলেছে গরু, কৃষককে পিটিয়ে হত্যা করলেন প্রতিবেশী সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচার, অবশেষে ডিবির ওসি রাশেদুল প্রত্যাহার গোপালগঞ্জে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ সরিয়ে দেওয়া হলো নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আনিছা পারভীনকে রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচার, অবশেষে ডিবির ওসি রাশেদুল প্রত্যাহার

  • প্রকাশিত সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়েছেন

সাংবাদিকদের আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করা হলো পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রাশেদুল ইসলামকে। তাকে পাবনা থেকে প্রত্যাহার করে রংপুর রেঞ্জে পাঠানো হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অ্যাডিশনাল ডিআইজি আব্দুল্লাহ আল জহির স্বাক্ষরিত এক আদেশে রাশেদুল ইসলামকে প্রত্যাহার করা হয়। সংশ্লিষ্ট আদেশে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি ওসি রাশেদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তার নিজ কক্ষে এক নারীকে জিম্মি করে কুচক্রী মহলের যোগসাজশে পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও অশোভনীয় বক্তব্যের ভিডিও কনটেন্ট তৈরি করা হয়। পরে পরিকল্পিতভাবে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠেন পাবনায় কর্মরত সাংবাদিকরা। ডিবি ওসি রাশেদুল ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারসহ ঘটনার সাথে জড়িত অন্যদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে আল্টিমেটাম দেন তারা।

রবিবার (১৩ সেপ্টেম্বর) পাবনা প্রেসক্লাবের উদ্যোগে জেলার কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। পরে পাবনা পুলিশ সুপারের কাছে স্মারকলিপিও দেন সাংবাদিক নেতারা।

মানববন্ধনে সাংবাদিকরা অভিযোগ করেন, ডিবি কার্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় একজন নারীকে ভয়ভীতি দেখিয়ে বা জিম্মি করে একজন সাংবাদিক নেতার বিরুদ্ধে সাজানো ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া অত্যন্ত ন্যাক্কারজনক। এ ঘটনায় সাংবাদিকতার স্বাধীনতা ও একজন সংবাদকর্মীর সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার অপচেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, শুধু ডিবির ওসি রাশেদুল ইসলামকে প্রত্যাহার করলেই হবে না; ভিডিও তৈরির সাথে জড়িত এবং এর পেছনে থাকা প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host