1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি সুনামগঞ্জে নৌকাবাইচ ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আহাজারি, ‘খাবার দাও আল্লাহ’ চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ আদাবরে খণ্ড-বিখণ্ড লাশ, অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮ সড়ক দুর্ঘটনায় মুছে গেল বিয়ের আনন্দ, কনের ভাই-বোনসহ নিহত ৪

জিরাভর্তি ট্রাকে চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা আটক

  • প্রকাশিত সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়েছেন

ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় জিরাভর্তি একটি ট্রাক আটক করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের সাবেক এক নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। টিভিপ্রোগ্রাম

শনিবার দুপুরে উপজেলার মিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বাহুবল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদার।

আটকরা হলেন—হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের খোর্শেদ মিয়ার ছেলে মো. হেলাল মহালদার এবং একই উপজেলার মামদনগর গ্রামের বেলাল মিয়া।

পুলিশ জানায়, সকালে সরকারিভাবে অনুষ্ঠিত নিলাম থেকে ১৭১ বস্তা ভারতীয় জিরা কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন মো. ওবায়দুল্লাহ নামের এক ব্যবসায়ী। পথে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকটি আটক করেন ছাত্রদলের সাবেক নেতা হেলাল।

পরে ট্রাকটি একটি পেট্রোল পাম্পের পেছনে আটকে রেখে ওবায়দুল্লাহর কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন হেলাল ও তার সহযোগীরা। ওবায়দুল্লাহ তাৎক্ষণিক ঘটনাটি বাহুবল থানা পুলিশকে অবগত করলে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল ও তার সহযোগী বেলালকে আটক করে।

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার ভুগলী এলাকা থেকে জিরাসহ ট্রাকটি উদ্ধার করা হয় বলে জানান ওসি রুহুল আমিন।

তিনি বলেন, আটককৃত ব্যক্তিদের কাছ থেকে প্রায় কোটি টাকা মূল্যের জিরা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host