1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
থানা থেকে লুট অস্ত্র-গুলি মিললো মসজিদে, রাখলো কারা? চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট বেদেদের হামলায় শিমুলিয়া ঘাটে পর্যটকসহ আহত ৫ ইমাম নাল্লা মোহাম্মদ আব্দুল জামিলকে ফেরত পাঠিয়ে ধর্মীয় সম্প্রীতিতে সিঙ্গাপুরের কঠোর বার্তা অনলাইনে প্রেম, বরিশালের তরুণীকে চীনা তরুণের বিয়ে—তদন্তে পুলিশ। অচিন পাখির দেশে ফরিদা পারভীন, রেখে গেলেন অমলিন সুর ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য এনে ২ নৃত্যশিল্পীকে মাঝনদীতে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল কালিগঞ্জে ভারতে যাওয়ার সন্দেহে গোপালগঞ্জের ৬ জনকে আটক ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহতের দাবি, বিজিবি বলছে ১

বেদেদের হামলায় শিমুলিয়া ঘাটে পর্যটকসহ আহত ৫

  • প্রকাশিত সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়েছেন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে বেদে সম্প্রদায়ের একদল লোকের সংঘবদ্ধ হামলায় এক পর্যটক ও চারজন রেস্তোরাঁ কর্মীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শিমুলিয়া ঘাটের ‘দাদা ভাই ফাস্ট ফুড’ ও এর আশপাশের দোকানে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে বেদে সম্প্রদায়ের কয়েকজন লোক ‘দাদা ভাই ফাস্ট ফুডে’ গিয়ে জুসের অর্ডার দেন। অর্ডার দেওয়াকে কেন্দ্র করে দোকানের কর্মচারীদের সাথে তাদের কথা-কাটাকাটি ও বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে কয়েকজন রেস্তোরাঁ মালিক ও কর্মী একত্রিত হয়ে তাদের ধাওয়া দিয়ে ঘাট এলাকা থেকে বের করে দেন।

এর কিছুক্ষণ পর পাশের খড়িয়া ও গোয়ালী মান্দা বেদে পল্লী থেকে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধভাবে এসে ‘দাদা ভাই ফাস্ট ফুড’সহ কয়েকটি রেস্তোরাঁয় হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। আকস্মিক এ হামলায় ৪ জন হোটেল স্টাফ ও ১ জন পর্যটক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘাট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host