1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
বেদেদের হামলায় শিমুলিয়া ঘাটে পর্যটকসহ আহত ৫ ইমাম নাল্লা মোহাম্মদ আব্দুল জামিলকে ফেরত পাঠিয়ে ধর্মীয় সম্প্রীতিতে সিঙ্গাপুরের কঠোর বার্তা অনলাইনে প্রেম, বরিশালের তরুণীকে চীনা তরুণের বিয়ে—তদন্তে পুলিশ। অচিন পাখির দেশে ফরিদা পারভীন, রেখে গেলেন অমলিন সুর ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য এনে ২ নৃত্যশিল্পীকে মাঝনদীতে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল কালিগঞ্জে ভারতে যাওয়ার সন্দেহে গোপালগঞ্জের ৬ জনকে আটক ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহতের দাবি, বিজিবি বলছে ১ ‘জজ মিয়া নাটক’ যেন না হয়: আইনজীবী ঐক্য পরিষদ খুলনায় যুবককে গুলি করে হত্যা

কালিগঞ্জে ভারতে যাওয়ার সন্দেহে গোপালগঞ্জের ৬ জনকে আটক

  • প্রকাশিত সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়েছেন

(সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা বাজারে সন্দেহজনক চলাফেরা ও কথাবার্তার কারণে গোপালগঞ্জের ছয়জনকে স্থানীয় জনতা আটক করেছে। পরে জিজ্ঞাসাবাদে তারা অবৈধ পথে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সেখানে এসেছেন বলে জানায়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে নলতা বাজার এলাকায় সন্দেহ জনক ভাবে চলাফেরা ও কথাবার্তা বলতে দেখে স্থানীয় জনতার সন্দেহ হয়। একপর্যায়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অবৈধ পথে ভারতে যাওয়ার কথা জানায়।
আটক ব্যক্তিরা হলেন,গোপালগঞ্জের কোটালীপাড়া থানার জহরের কান্দি গ্রামের মৃত অনিন্দের ছেলে সদানন্দ (৫২), তার ছেলে প্রতীক (২০), সদানন্দের স্ত্রী প্রতিভা বৈরাগী (৪৫), মেয়ে দীপা বৈরাগী (২৪), একই থানার খাগবাড়ি গ্রামের মৃত বুদ্ধিমত্তার ছেলে বিশ্বজিৎ হালদার (২৭) এবং হরিদাস বাবুর ছেলে হরসিত বারই (২৪)।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে জানা গেছে, বর্তমানে ওই ছয়জন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদে অবস্থান করছেন।
এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host