1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে জিআই পাইপ দিয়ে মারধরের অভিযোগ গাজীপুরে কালভার্টের নিচে লাগেজে মিললো নারীর মরদেহ বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রদান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ পূবালী ব্যাংকে গ্রাহকের টাকা চুরি, অভিযুক্ত গ্রেফতার ঠাকুরগাঁওয়ে কষ্টিপাথরের মূর্তিসহ ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প উদ্ধার করেছে বিজিবি ‘মানসিক কষ্ট আর নিতে পারছি না’—লিখে নিজেকে শেষ করলেন তরুণী এআই দিয়ে পর্নোগ্রাফি তৈরি করে সাবেক স্ত্রীকে ব্ল্যাকমেল, যুবক গ্রেপ্তার সংসদে সার সংকট নিয়ে দুই এমপির ভুল তথ্য, কৃষক নিহতের ঘটনা ১৯৯৫ সালে বেনাপোল সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রদান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়েছেন

বরিশাল: বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি পুরোনো অফিস থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দরজা ভেতর থেকে তালাবদ্ধ থাকায় পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহটি উদ্ধার করা হয়।

সমকালের বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার সুমন চৌধুরী জানান, শুক্রবার দুপুরে একটি দাওয়াতে যাওয়ার কথা ছিল পুলক চ্যাটার্জির। সন্ধ্যায় তিনি অফিসে এসে দেখেন, দরজা ভেতর থেকে তালাবদ্ধ। পরে দরজা সামান্য ফাঁক করে ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পুলক চ্যাটার্জিকে দেখতে পাওয়া যায়।

বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, প্রায় দুই বছর আগে দৈনিক সমকাল থেকে চাকরিচ্যুত হন পুলক চ্যাটার্জি। তবে পুরোনো অফিসের একটি চাবি তার কাছে ছিল। তিনি প্রায়ই দিনে ও রাতে ওই অফিসে এসে সময় কাটাতেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুলক চ্যাটার্জি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host