1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
‘জজ মিয়া নাটক’ যেন না হয়: আইনজীবী ঐক্য পরিষদ খুলনায় যুবককে গুলি করে হত্যা পুলিশ পরিচয়ে নারীকে ব্ল্যাকমেইল, সাইবার আইনে যুবক গ্রেপ্তার যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে জিআই পাইপ দিয়ে মারধরের অভিযোগ গাজীপুরে কালভার্টের নিচে লাগেজে মিললো নারীর মরদেহ বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রদান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ পূবালী ব্যাংকে গ্রাহকের টাকা চুরি, অভিযুক্ত গ্রেফতার ঠাকুরগাঁওয়ে কষ্টিপাথরের মূর্তিসহ ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প উদ্ধার করেছে বিজিবি ‘মানসিক কষ্ট আর নিতে পারছি না’—লিখে নিজেকে শেষ করলেন তরুণী

পূবালী ব্যাংকে গ্রাহকের টাকা চুরি, অভিযুক্ত গ্রেফতার

  • প্রকাশিত সময় শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়েছেন

কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকে ঢুকে কৌশলে গ্রাহকের চার লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় বিপ্লব হোসেন (৪০) নামে একজনকে নগদ টাকাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া এক লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বিপ্লব চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, জরুরি প্রয়োজনে ব‌্যাংক থে‌কে সাত লাখ টাকা ঋণ নি‌য়ে‌ছি‌লেন দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের মো: জাকির হোসেন। গত রোববার বিকেলে সেই টাকা পূবালী ব্যাংক দেবিদ্বার শাখা থেকে তুলে তিনি দুই নারী আত্নীয়ের সাথে ব্যাংকের সোফায় বসে গুনছিলেন। এ সময় পেছনের দিক থেকে ‌কৌশ‌লে চার লাখ টাকা তুলে নিয়ে মুহূর্তে পালিয়ে যান বিল্পব।

পরে ব্যাংকের ভেতরের ওই চুরির সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষের পরামর্শে ভুক্তভোগী জাকির থানায় একটি মামলা করেন। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করেন। এরপর শুক্রবার ভোরে ঝিনাইদহে অভিযান চালিয়ে বিপ্লবকে গ্রেফতার করা হয়।

টাকা উদ্ধারের বিষয়ে ভুক্তভোগী জাকির হোসেন স্বস্তি প্রকাশ করে বলেন, ‘জরুরি প্রয়োজনে কিস্তিতে ঋণ নেয়া টাকার বড় একটি অংশ চুরি হয়ে গিয়েছিল। পুলিশ এক লাখ ৬১ হাজার টাকাসহ চোরকে ধরেছে। আশা করছি বাকি টাকাও উদ্ধার হবে।’

দেবিদ্বার থানার ওসি মো: ম‌নিরুজ্জামান শুক্রবার সন্ধ‌্যায় জানান, ঘটনার পর থেকেই পুলিশ আসামি শনাক্ত ও টাকা উদ্ধারে মাঠে নামে। ভি‌ডিও ফু‌টেজ বিশ্লেষণ ও তথ‌্য প্রযু‌ক্তির মাধ‌্যমে ঝিনাইদহ থেকে বিপ্লবকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে শে‌ষে শ‌নিবার তা‌কে কু‌মিল্লা আদাল‌তে পাঠা‌নো হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host