1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে জিআই পাইপ দিয়ে মারধরের অভিযোগ গাজীপুরে কালভার্টের নিচে লাগেজে মিললো নারীর মরদেহ বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রদান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ পূবালী ব্যাংকে গ্রাহকের টাকা চুরি, অভিযুক্ত গ্রেফতার ঠাকুরগাঁওয়ে কষ্টিপাথরের মূর্তিসহ ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প উদ্ধার করেছে বিজিবি ‘মানসিক কষ্ট আর নিতে পারছি না’—লিখে নিজেকে শেষ করলেন তরুণী এআই দিয়ে পর্নোগ্রাফি তৈরি করে সাবেক স্ত্রীকে ব্ল্যাকমেল, যুবক গ্রেপ্তার সংসদে সার সংকট নিয়ে দুই এমপির ভুল তথ্য, কৃষক নিহতের ঘটনা ১৯৯৫ সালে বেনাপোল সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে কষ্টিপাথরের মূর্তিসহ ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প উদ্ধার করেছে বিজিবি

  • প্রকাশিত সময় শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়েছেন

ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় একটি কষ্টিপাথরের মূর্তি, কষ্টিপাথরের ভাঙা টুকরা, প্রাচীন আমলের মদের বোতল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত প্রায় ২০০ বছরের পুরোনো দুটি স্ট্যাম্প ও একটি শঙ্খ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় বিশেষ অভিযান চালায় ৫০ বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ঠাকুরগাঁওয়ের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান।

অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এ ছাড়া ২২ কেজি ১০০ গ্রাম ওজনের তিনটি কষ্টিপাথরের টুকরা, প্রাচীন আমলের দুটি খালি মদের বোতল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত প্রায় ২০০ বছরের পুরোনো দুটি স্ট্যাম্প এবং একটি শঙ্খ উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তি ও টুকরার মোট ওজন ৩৬ কেজি ৫০০ গ্রাম। জব্দ করা সামগ্রীর সিজার মূল্য ধরা হয়েছে ৩৬ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা।

৫০ বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাদক ও চোরাচালানবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ঠাকুরগাঁওয়ের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host