1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে জিআই পাইপ দিয়ে মারধরের অভিযোগ গাজীপুরে কালভার্টের নিচে লাগেজে মিললো নারীর মরদেহ বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রদান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ পূবালী ব্যাংকে গ্রাহকের টাকা চুরি, অভিযুক্ত গ্রেফতার ঠাকুরগাঁওয়ে কষ্টিপাথরের মূর্তিসহ ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প উদ্ধার করেছে বিজিবি ‘মানসিক কষ্ট আর নিতে পারছি না’—লিখে নিজেকে শেষ করলেন তরুণী এআই দিয়ে পর্নোগ্রাফি তৈরি করে সাবেক স্ত্রীকে ব্ল্যাকমেল, যুবক গ্রেপ্তার সংসদে সার সংকট নিয়ে দুই এমপির ভুল তথ্য, কৃষক নিহতের ঘটনা ১৯৯৫ সালে বেনাপোল সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

যুবককে অপহরণ করে আপত্তিকর ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়েছেন

মানিকগঞ্জে এক যুবককে অপহরণ করে হাত-পা বেঁধে আপত্তিকর ভিডিও ধারণ ও এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী বিজয় হালদারের (২৫) ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এই অর্থ দাবি করা হয়েছিল।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন। গ্রেপ্তাররা হলেন পাখি আক্তার (১৯), মনির (২২) ও হৃদয় (২০)।

জানা গেছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নের কাচারিকান্দি মাঝিপাড়া এলাকা থেকে বিজয় হালদারকে অপহরণ করা হয়। অপহরণের পর তাকে একটি নির্জন স্থানে হাত-পা বেঁধে আটকে রাখা হয়।

পরে সেখানে এক তরুণীর সঙ্গে তার আপত্তিকর ভিডিও ধারণ করে অপহরণকারীরা। এর পর ওই ভিডিও দেখিয়ে তার পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। বিজয়কে অপহরণের খবর পেয়ে তার পরিবারের সদস্যরা পুলিশকে বিষয়টি জানালে রাতেই মানিকগঞ্জ সদর থানা পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় অভিযান শুরু করে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সদর উপজেলার রাজিবপুর গ্রাম থেকে বিজয়কে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিন জনকে আটক করা হয়। পরে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন জানান, অপহরণকারীরা বিজয়কে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে এক নারীর সঙ্গে তার আপত্তিকর ভিডিও ধারণ করে।

পরে বিজয়ের মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে তারা। চাঁদা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host