শেষ ইচ্ছা ছিল ছেলেকে একবার দেখা—অপেক্ষার সেই প্রহর আর শেষ হলো না। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মমতাময়ী মা আজ সকাল আনুমানিক ৯টা ৩৫ মিনিটে শ্রী শ্রী পুণ্ডরীক ধামে দেহত্যাগ করেছেন।
স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, জীবনের শেষ সময়ে ছেলেকে একবার দেখার আকাঙ্ক্ষা ছিল তার। কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণ হওয়ার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।
মায়ের মৃত্যুর খবরে স্বজন ও অনুসারীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শেষ ইচ্ছা পূরণ না হওয়ার বিষয়টি ঘিরে পরিবারের পক্ষ থেকে বর্তমান সরকারের প্রতিও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
একজন মায়ের শেষ অপেক্ষা—ছেলেকে একবার চোখের দেখা দেখা। কিন্তু সেই অপেক্ষার অবসান হলো না। নীরবেই থেমে গেল মায়ের সেই আকুল প্রতীক্ষা।
মৃতের আত্মার শান্তি কামনা করে বলা হয়েছে—“ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।”
Leave a Reply