1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
প্রধানমন্ত্রীকে কটূক্তি, প্রতিবাদী বিএনপি নেতার হাত-পা ভাঙার অভিযোগ ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল্লাহ একাডেমির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৯ কারাগারে বাবা, মায়ের মৃত্যু: চার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুমিন ফারহানার চিঠি সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া গাছের চারা খেয়ে ফেলেছে গরু, কৃষককে পিটিয়ে হত্যা করলেন প্রতিবেশী সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচার, অবশেষে ডিবির ওসি রাশেদুল প্রত্যাহার গোপালগঞ্জে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ সরিয়ে দেওয়া হলো নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আনিছা পারভীনকে

যশোরে কেমিক্যাল ও ভূষি দিয়ে সয়াবিন বড়ি তৈরি: ‘ইমরান ফুডস’কে ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়েছেন

যশোরের বকচর হুসতলা এলাকায় ক্ষতিকর কেমিক্যাল ও নিম্নমানের উপাদানের মিশ্রণে অস্বাস্থ্যকর পরিবেশে সয়াবিন বড়ি প্রস্তুত করার অপরাধে ‘ইমরান ফুডস প্রোডাক্টস’ নামক একটি খাদ্য উৎপাদক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।

সরেজমিনে অভিযান পরিচালনাকালে দেখা যায়, কায়ছার আলীর মালিকানাধীন ‘ইমরান ফুডস প্রোডাক্টস’-এ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করা হচ্ছিল। কারখানাটিতে প্রস্তুতকৃত সয়াবিন বড়িতে স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ‘সাল্টু’ ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া পণ্যের ওজন বাড়িয়ে অসাধু উপায়ে অধিক মুনাফা লাভের আশায় সয়াবিন বড়ির সাথে সয়াবিনের ভুষি ও ভুট্টার গুঁড়া মেশানো হতো, যা নিয়মিত গ্রহণে মানবদেহে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হতে পারে।

অভিযানে আরও দেখা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নামে ও বেনামে মোড়ক প্রস্তুত করে এসব নিম্নমানের খাদ্যপণ্য বাজারে বাজারজাত করে আসছিল। সাধারণ ভোক্তাদের বিভ্রান্ত করতে ও আইন চোখ ফাঁকি দিতে প্যাকেটের গায়ে কোনো স্থায়ী বা সঠিক কারখানা ও অফিসের ঠিকানা ব্যবহার করা হয়নি। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর দুটি পৃথক ধারায় কারখানাটিকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, “জনস্বাস্থ্য রক্ষা ও সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। অসাধু উপায়ে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ও অপ্রাসঙ্গিক উপাদান মিশিয়ে যারা খাদ্যপণ্য নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ব্যবসায়ীদের অবশ্যই যথাযথ মান, সঠিক ঠিকানা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে পণ্য উৎপাদন করতে হবে; অন্যথায় ভেজাল কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

অভিযানে আরও উপস্থিত ছিলেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জেলা প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি চৌকস দল সক্রিয়ভাবে উপস্থিত থেকে প্রশাসনিক সহায়তা প্রদান করেন। সাধারণ মানুষের অধিকার ও স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে জেলাজুড়ে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host