1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

রাজধানীসহ বিভিন্ন এলাকায় শিশু নিখোঁজের ঘটনায় উদ্বেগ মহিলা পরিষদের

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখোঁজ ও গুমের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। নিখোঁজ শিশুদের দ্রুত সন্ধানে প্রশাসনের নজরদারি বাড়ানো এবং এসব ঘটনায় জড়িত অপরাধী চক্র শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জন শিশুকে উদ্ধার করা হয়েছে অথবা তারা পরিবারের কাছে ফিরে এসেছে। তবে এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ শিশু।

বাংলাদেশ মহিলা পরিষদ মনে করছে, দীর্ঘদিন নিখোঁজ থাকা শিশুরা পাচার কিংবা বিভিন্ন অপরাধী চক্রের শিকার হতে পারে। ফলে প্রতিটি নিখোঁজের ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা জরুরি।

সংগঠনটি নিখোঁজ শিশুদের সন্ধানে প্রশাসনের নজরদারি ও তৎপরতা বাড়ানোর পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে শিশু নিখোঁজের সঙ্গে জড়িত ব্যক্তি বা সংঘবদ্ধ অপরাধী চক্র শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host