1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে জিআই পাইপ দিয়ে মারধরের অভিযোগ গাজীপুরে কালভার্টের নিচে লাগেজে মিললো নারীর মরদেহ বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রদান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ পূবালী ব্যাংকে গ্রাহকের টাকা চুরি, অভিযুক্ত গ্রেফতার ঠাকুরগাঁওয়ে কষ্টিপাথরের মূর্তিসহ ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প উদ্ধার করেছে বিজিবি ‘মানসিক কষ্ট আর নিতে পারছি না’—লিখে নিজেকে শেষ করলেন তরুণী এআই দিয়ে পর্নোগ্রাফি তৈরি করে সাবেক স্ত্রীকে ব্ল্যাকমেল, যুবক গ্রেপ্তার সংসদে সার সংকট নিয়ে দুই এমপির ভুল তথ্য, কৃষক নিহতের ঘটনা ১৯৯৫ সালে বেনাপোল সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত, সবাই সিলেটের কানাইঘাটের

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়েছেন

সিলেট প্রতিনিধি: সৌদি আরবের আল-খুরমা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সময় সোমবার দুপুরে তায়েফ থেকে জেদ্দাগামী একটি প্রাইভেটকার আল-খুরমা এলাকায় পৌঁছালে গাড়িটির একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই চার বাংলাদেশির মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহতদের মধ্যে করিম উদ্দিন ও খালিদ মিয়া নামে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অপর দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

জানা গেছে, নিহতরা সবাই জেদ্দা বিমানবন্দর হয়ে দেশে ফেরার উদ্দেশ্যে তায়েফ থেকে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় কানাইঘাটে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। আকস্মিক এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host