1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে জিআই পাইপ দিয়ে মারধরের অভিযোগ গাজীপুরে কালভার্টের নিচে লাগেজে মিললো নারীর মরদেহ বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রদান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ পূবালী ব্যাংকে গ্রাহকের টাকা চুরি, অভিযুক্ত গ্রেফতার ঠাকুরগাঁওয়ে কষ্টিপাথরের মূর্তিসহ ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প উদ্ধার করেছে বিজিবি ‘মানসিক কষ্ট আর নিতে পারছি না’—লিখে নিজেকে শেষ করলেন তরুণী এআই দিয়ে পর্নোগ্রাফি তৈরি করে সাবেক স্ত্রীকে ব্ল্যাকমেল, যুবক গ্রেপ্তার সংসদে সার সংকট নিয়ে দুই এমপির ভুল তথ্য, কৃষক নিহতের ঘটনা ১৯৯৫ সালে বেনাপোল সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

রাজশাহীতে সারের কৃত্রিম সংকটের অভিযোগ, মহাসড়ক অবরোধ

  • প্রকাশিত সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়েছেন
রাজশাহীতে সারের কৃত্রিম সংকটের অভিযোগ, মহাসড়ক অবরোধ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তুলে এবং চাহিদামতো সার সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী-নাটোর মহাসড়কের বানেশ্বর বাজার এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে আশপাশের এলাকার শতাধিক কৃষক অংশ নেন।

কৃষকদের অবরোধের কারণে মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। এ সময় কৃষকেরা সারের সংকট নিরসন এবং সরকারি নির্ধারিত দামে সার বিক্রির দাবি জানান।

বিক্ষোভকারী কৃষকেরা অভিযোগ করেন, সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। পাশাপাশি চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সময়মতো সার না পাওয়ায় মাঠের ফসল নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।

কৃষকেরা বলেন, চাহিদা অনুযায়ী সার না পেলে ফসলের উৎপাদন ব্যাহত হবে। তাই দ্রুত পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে হবে। সারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি বন্ধেরও দাবি জানান তারা।

পরে দুপুর ১২টার দিকে পুলিশের অনুরোধে কৃষকেরা মহাসড়ক থেকে সরে যান। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করে কর্মসূচি শেষ করেন তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host