1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি সুনামগঞ্জে নৌকাবাইচ ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আহাজারি, ‘খাবার দাও আল্লাহ’ চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ আদাবরে খণ্ড-বিখণ্ড লাশ, অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮ সড়ক দুর্ঘটনায় মুছে গেল বিয়ের আনন্দ, কনের ভাই-বোনসহ নিহত ৪

রান্না না করে নাচের ক্লাসে যাওয়ায়, স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে খুন

  • প্রকাশিত সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়েছেন

আন্তর্জাতিক ডেস্ক: ডান্স ক্লাসে যাওয়াকে কেন্দ্র করে বচসার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা করার নৃশংস ঘটনা সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে। রান্না করার পরিবর্তে ডান্স ক্লাসে যাওয়ার প্রস্তুতি নেওয়ায় স্ত্রীর ওপর চড়াও হয়ে মারধর ও শ্বাসরোধ করার অভিযোগ উঠেছে মদ্যপ স্বামীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৩৮ বছর বয়সী ওই নারীর। নিহত নারীর নাম যামিনী কৃষ্ণ লাল যাদব এবং অভিযুক্ত স্বামীর নাম কৃষ্ণ লাল যাদব (৪১)।

পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাজ থেকে ফিরে কৃষ্ণা লাল তার স্ত্রী যামিনীকে রাতের খাবার তৈরি করতে বলেন। তবে যামিনী তখন আবাসন চত্বরে আয়োজিত ডান্স ক্লাসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন এবং তৎক্ষণাৎ রান্না করতে অস্বীকার করেন। এই নিয়ে উভয়ের মধ্যে শুরু হয় তীব্র তর্কাতর্কি।

অভিযোগ অনুযায়ী, মদ্যপ অবস্থায় থাকা কৃষ্ণা লাল দুই নাবালক সন্তানের সামনেই স্ত্রীর ওপর হামলা চালায়।
সে যামিনীর ঘাড় ও পেটে নির্মমভাবে আঘাত করে। হামলার পর যামিনী প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকলে তার স্বামী ব্যথানাশক ওষুধ কিনতে বাইরে যান, কিন্তু দোকান বন্ধ থাকায় খালি হাতে ফিরে আসেন। অভ্যন্তরীণ ক্ষতের কারণে পেটে জল জমতে শুরু করলে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে পুলিশ এই ঘটনাটিকে আকস্মিক বা অস্বাভাবিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছিল। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই তদন্তের মোড় সম্পূর্ণ ঘুরে যায়। পুলিশ কৃষ্ণা লালকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host